শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
Title :
শুনানিতে অসংলগ্ন কথা ও অস্বাভাবিক আচরণ: আইনজীবীর ‘ডোপ টেস্টের’ নির্দেশ আদালতের সুপ্রিম কোর্টের নির্দেশনা লঙ্ঘন করে বিচারকের ফেসবুক পোস্ট: সমালোচনা ও বিতর্ক আসামির কাঠগড়ায় আইনজীবী আবুল বাশার: নিজের মামলায় নিজেই লড়লেন, জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠালেন ম্যাজিস্ট্রেট। আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইবে দুদক, সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউকে চিঠি আসামিদের অনুপস্থিতিতে বিচার ও তড়িঘড়ি রায়: ট্রাইব্যুনালের আদেশে সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ মির্জা আব্বাসের সময়োপযোগী সতর্কবার্তা: ‘আমলারা সবাই চোর’—এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্য কেন? আদালত অবমাননা’: সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে ট্রাইব্যুনালে তলব শৈশবের আয়নায় মানুষ অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ সরকারি অফিসে যত্রতত্র পতাকার ব্যবহার: তদন্তে হাইকোর্টের ৩ সদস্যের কমিটি

১৯৭৩-২০২৪: নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে?

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৫৩৬ বার পড়া হয়েছে

১৯৭৩-২০২৪: নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে?
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৯ জানুয়ারি, ২০২৪

১৯৭৩-২০২৪: নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে?
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১২টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। সবশেষ রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ বারের মত সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।

এখন পর্যন্ত প্রাপ্ত ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগের জয় ২২৪ আসনে, স্বতন্ত্র ৬২ এবং জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। এছাড়া কল্যাণপার্টি পেয়েছে একটি আসন।

চলুন এবার জেনে নিই ১২টি জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি কেমন ছিল-

প্রথম জাতীয় সংসদ নির্বাচন: ১৯৭৩ সালের ৭ মার্চ প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে এবং ৩০০টি আসনের মধ্যে ২৯৩টি আসন লাভ করে, যার মধ্যে ১১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। মোট ভোট সংগৃহীত হয়েছিল ৫৪ দশমিক ৯ শতাংশ।

দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন: ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়লাভ করে। তারা জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২০৭টি আসন লাভ করে। মোট ভোট সংগৃহীত হয়েছিল ৫১ দশমিক ৩ শতাংশ।

তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন: ১৯৮৬ সালের ৭ মে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১,৫২৭ জন প্রার্থী অংশগ্রহণ করে। এ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০টি আসনের মধ্যে ১৫৩টি আসন নিয়ে জয় লাভ করে। আর নির্বাচনে ভোট সংগৃহীত হয়েছিল ৬১ দশমিক ১ শতাংশ।

চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন: ১৯৮৮ সালের ৩ মার্চ চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনটি বাংলাদেশের অধিকাংশ প্রধান দলই বর্জন করেছিল। নির্বাচনে জাতীয় পার্টি জয়লাভ করে, তারা ৩০০টি আসনের মধ্যে ২৫১টি আসন লাভ করে। ওই নির্বাচনে ৫২ দশমিক ৫ শতাংশ ভোট গৃহীত হয়েছিল।

পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন: ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি জয়লাভ করে। তারা ৩০০টি আসনের মধ্যে ১৪২টি আসন লাভ করে। নির্বাচনে ভোট পড়েছিল ৫৫ দশমিক ৪ শতাংশ।

ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন: ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল নির্বাচনটি বর্জন করেছিল। মোট ভোট পড়েছিল মাত্র ২১ শতাংশ। এতে বিএনপি ৩০০টি আসনের মধ্যে ৩০০টি আসনই লাভ করে।

সপ্তম জাতীয় সংসদ নির্বাচন: ১৯৯৬ সালের জুন ১২ সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০টি আসনের মধ্যে আওয়ামী লীগ ১৪৬টি আসনে জয়লাভ করে। এ নির্বাচনে ভোট পড়ে ৭৫ দশমিক ৬০ শতাংশ।

অষ্টম জাতীয় সংসদ নির্বাচন: ২০০১ সালের ১ অক্টোবর ১ অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচন বিএনপি জয় লাভ করে। এতে ভোট পড়ে ৭৪ দশমিক ৯৭ শতাংশ।

নবম জাতীয় সংসদ নির্বাচন: নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৮ সালের ২৯ ডিসেম্বর। এই নির্বাচনে আওয়ামী লীগ বিজয় লাভ করে। আর ভোটদানের হার ছিল ৮৭ দশমিক ১৩ শতাংশ।

দশম জাতীয় সংসদ নির্বাচন: ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান বিরোধী দল বিএনপিসহ অধিকাংশ দলই এ নির্বাচন বর্জন করে। ৩০০টি আসনের মধ্যে ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়। মোট ২৩৪টি আসন পায় আওয়ামী লীগ। ভোটদানের হার ৩৯ দশমিক ৫৮ শতাংশ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন: ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ ২৫৭টি আসন লাভ করে বিজয় অর্জন করে। ভোটদানের হার ৮০ দশমিক ২ শতাংশ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: গতকাল রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে বাংলাদেশের বড় দুই দল বিএনপি ও জামায়াতে ইসলামী অংশগ্রহণ করেনি। এখন পর্যন্ত প্রাপ্ত ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগের জয় ২২৫ আসনে, স্বতন্ত্র ৬১ এবং জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। এছাড়া কল্যাণপার্টি পেয়েছে একটি আসন। ভোটগ্রহণের হার প্রায় ৪০ শতাংশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট