রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Title :
অবকাশ শেষে সুপ্রিম কোর্টে শুরু বিচারিক কার্যক্রম চায়ের আমন্ত্রণে সাংবিধানিক পদ থেকে পদত্যাগ: সাংবিধানিক রক্ষাকবচ কি কেবলই কাগুজে সুরক্ষা? পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক: ‘জুলাই সনদ’ ও বিচার বিভাগের স্বাধীনতায় জোর ধর্মীয় পরিচয় নয়, অপরাধের বিচারই হোক—ন্যায়বিচার ও জবাবদিহির প্রশ্ন  অবকাশের পর খুলছে সুপ্রিম কোর্ট: কাল আপিল বিভাগের ১ নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ, থাকছে প্রথাগত সৌজন্য সাক্ষাৎ আগামীকাল ২৫ অক্টোবর ২০২৬ সুপ্রিম কোর্টের অনুষ্ঠানে বিচারপতি-আইনজীবীদের জন্য বিশেষ নির্দেশনা কেরানীগঞ্জে যুব মহিলা লীগ নেত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার নিজ ফ্ল্যাটে গলা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত, রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত দীর্ঘ অবকাশ শেষে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু ২৫ অক্টোবর বিজ্ঞ আইনজীবীদের জন্য শনিবার খোলা থাকবে অ্যাটর্নি-জেনারেলের কার্যালয় পাহাড়ের সৌন্দর্যের আড়ালে নিরাপত্তার নেপথ্য প্রহরা

অবকাশ শেষে সুপ্রিম কোর্টে শুরু বিচারিক কার্যক্রম

  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে


অবকাশ শেষে সুপ্রিম কোর্টে শুরু বিচারিক কার্যক্রম
আদালত বার্তা ডেস্কঃ২৫ অক্টোবর ২০২৬
দীর্ঘ এক মাস ১০ দিনের অবকাশকালীন ছুটি শেষে আজ রোববার (২৫ অক্টোবর) থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে।
সুপ্রিম কোর্ট প্রশাসনের শনিবার (২৪ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অবকাশ শেষে প্রথম কার্যদিবসে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্টের ইনার ইয়ার্ড প্রাঙ্গণে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এতে প্রধান বিচারপতি এবং আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেবেন।
এ সময় অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ সুপ্রিম কোর্টের অন্যান্য আইনজীবীরা উপস্থিত থাকবেন।
আপিল বিভাগের এক নম্বর কোর্টে বিচারিক কার্যক্রম বন্ধ
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানের কারণে আজ আপিল বিভাগের এক নম্বর কোর্টে কোনো বিচারিক কার্যক্রম অনুষ্ঠিত হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তবে আপিল বিভাগের অন্যান্য আদালত এবং হাইকোর্ট বিভাগের নির্ধারিত বেঞ্চগুলোতে নিয়মিত বিচারিক কার্যক্রম চলবে।
দীর্ঘ অবকাশ শেষে বিচারিক কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচারপ্রার্থী, আইনজীবী ও সংশ্লিষ্টদের উপস্থিতি বাড়বে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ মামলাগুলোর শুনানি ও নিষ্পত্তির কার্যক্রমও গতি পাবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট