সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
Title :
ঢাকার সিএমএম কোর্টে নিত্যদিনের  সংকটে বিচারপ্রার্থী ও আইনজীবীরা আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করলেন হাইকোর্ট আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ: পরিবেশ অধিদপ্তরের কঠোর নির্দেশনা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ, কারা সেই দুই নেতা 🌍 বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন? পর্যটক ও প্রবাসীদের জন্য পূর্ণাঙ্গ আইনি ও ব্যবহারিক নির্দেশনা সঠিক Prompt-এই লুকিয়ে শক্তি: ChatGPT ব্যবহার করে দৈনন্দিন কাজ সহজ করার ২০ কার্যকর কৌশল নীতি ও নৈতিকতা চর্চার আলোয় চরিত্রের বিকাশ মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাবই বড় সংকট: আইনমন্ত্রী দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল “নীতিমালা” কি আইন? হাইকোর্ট কি নীতিমালা প্রণয়নের নির্দেশ দিতে পারে—সংবিধান ও বিচারিক ব্যাখ্যায় স্পষ্টতা

অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়াল আওয়ামী লীগ

  • প্রকাশিত: শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৪০৪ বার পড়া হয়েছে

অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়াল আওয়ামী লীগ

নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ  ২৯ জুলাই ২০২৩

অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়াল আওয়ামী লীগ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি না মেলায় ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি থেকে সরে এসেছে আওয়ামী লীগ। তবে ঢাকা মহানগরীতে সতর্ক প্রহরা থাকবে সরকার সমর্থক নেতাকর্মীদের। শুক্রবার ( ২৯ জুলাই ) গভীর রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের অবস্থান কর্মসূচি বিরত রাখব। তবে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে নেতাকর্মীরা সতর্ক পাহারা দেবেন।

এর আগে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে গতকাল শুক্রবার নয়াপল্টনে ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি ঘোষণা করে বিএনপি। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চারটি প্রবেশপথ– উত্তরা, গাবতলী, নয়াবাজার এবং যাত্রাবাড়ীর দনিয়ায় পাঁচ ঘণ্টার এ কর্মসূচি পালন করবে বিরোধী দলটি।

অন্যদিকে, গত রাতেই শান্তি সমাবেশের নামে পাল্টা কর্মসূচি ঘোষণা করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। তবে জনদুর্ভোগ সৃষ্টি হবে এই কারণে কোনো দলকেই কর্মসূচির অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শেষ পর্যন্ত ঘোষিত কর্মসূচি পালনে অনড় বিএনপি। পুলিশ অনুমতি না দেয়ায় কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছে আওয়ামী লীগ।

রাজধানীর গুরুত্বপূর্ণ সব প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচি ঘোষণার পর প্রবেশপথগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ডিএমপি। প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালনের অনুমতি দেয়া হবে না বলে গতকাল রাতে জানায় ডিএমপি। বিএনপি নেতাকর্মীরা যাতে সেসব স্থানে জড়ো হতে না পারেন এজন্য গতকাল রাত থেকে সেসব স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এ ছাড়া রায়টকার, জলকামান ও এপিসি প্রস্তুত রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট