রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
Title :
যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান? সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা

আজকের দিনেও কোনো বেঈমান-মুনাফেককে ছাড় দেয়া যাবে না: মেয়র তাপস

  • প্রকাশিত: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৪৭৭ বার পড়া হয়েছে

আজকের দিনেও কোনো বেঈমান-মুনাফেককে ছাড় দেয়া যাবে না: মেয়র তাপস
এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা : ৭ আগস্ট, ২০২৩
আজকের দিনেও কোনো বেঈমান-মুনাফেককে ছাড় দেয়া যাবে না: মেয়র তাপস
বেঈমান, মুনাফেককে চিহ্নিত করতে হবে এবং আজকের দিনেও তাদের কোনো ছাড় দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (৭ অগাস্ট) সন্ধ্যায় মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ কর্তৃক ‍‍`বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী‍‍` উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তাপস বলেন, শহীদ শেখ কামাল মুক্তিযুদ্ধের সময় জেনারেল ওসমানীর প্রথম এডিসি ছিলেন। দুই নম্বর এডিসি ছিলো খুনী নূর। ৭৫ এর ১৫ অগাস্ট ঘাতকেরা আমাদের বাসা আক্রমণ করে বাবাকে, মাকে হত্যা করে। তারপর ঘাতকেরা ৩২ নম্বরে অবস্থানকারী খুনী চক্রকে জানায়। এরপর খুনী চক্র ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসার ভেতরে প্রবেশ করতে শুরু করে। গুলি করতে করতে যখন ওরা বঙ্গবন্ধুর বাসার ভেতরে প্রবেশ করতে শুরু করলো তখন গুলির আওয়াজে শেখ কামাল ঘুম থেকে ওঠে গেলেন। তিনি নিরাপত্তার দায়িত্বে থাকা সকলকে ডাকার চেষ্টা করলেন। কাউকে পাওয়া গেল না। তিনি অস্ত্র নিয়ে নিচে নামলেন এবং খুনীদের প্রতিরোধ করার চেষ্টা করলেন। তখন তিনি দেখলেন যে তার ব্যাচমেট (খুনী নূর সেখানে দাঁড়িয়ে আছে)। সেনাবাহিনীতে ব্যাচমেটরা একে অপরের অনেক কাছের বন্ধু হয়ে যায়।
একে অপরকে অনেক বিশ্বাস করে, আস্থা রাখে। কিন্তু সেখানে এত বড় বেঈমান, এত বড় মোনাফেক খুনী নূরকে দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন। বেইমান মোনাফেক আমাদের পাশে থাকে, সাথে থাকে। তাই, আমাদেরকে বেঈমান, মোনাফেককে চিহ্নিত করতে হবে এবং আজকের দিনেও তাদেরকে কোনো ছাড় দেয়া যাবে না।
শেখ কামাল পরিপূর্ণভাবে তার পিতাকে অনুকরণ, অনুসরণ ও রপ্ত করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, বুঝে, অবুঝে সকল সন্তানের কাছে তার পিতা একজন আইডল হন, একজন আইকন হন। সন্তান তার বাবাকে জ্ঞাতসারে, অজ্ঞাতসারে অনুকরণ করেন, অনুসরণ করেন এবং বাবার শিক্ষা-দীক্ষা নিজের মধ্যে রপ্ত করেন। শেখ কামাল পূর্ণরূপেই তার পিতাকে অনুকরণ করেছিলেন, রপ্ত করেছিলেন।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজল কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আনিছুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তাগণ শেখ কামালের জীবনী থেকে প্রস্ফুটিত হওয়ার, নিজেদের জীবন গড়ার অনেক উপকরণ রয়েছে বলে মন্তব্য করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট