1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
আমাদের জীবনে আজ শোকের বার্তা বয়ে যাচ্ছে: কাদের - আদালত বার্তা
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন অঙ্গনে টিকে থাকার লড়াই: একজন দক্ষ আইনজীবীর করণীয় ট্রাইব্যুনালে এলেই অসুস্থতা: বিচার এড়াতে ‘রোগের নাটক’, বলছে প্রসিকিউশন ঢাকায় সাংবাদিকতা সম্মেলনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তাগিদ ঢাকা-ইসলামাবাদ সমঝোতা, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত ঘিরে পাকিস্তানের নতুন বার্তা, হাইকোর্টে একদিনে ৫ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি চীন সফরে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী — তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য বসে থাকা চলবে না বাংলাদেশে কেমিক্যালমুক্ত আম: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্যের প্রশ্ন সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের পরিকল্পনা, হচ্ছে যাচাই-বাছাই প্রথম সফর নিয়ে জটিলতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভারতের আস্থাহীনতায় সরকার ঢাকার রাস্তায়  ট্রাফিক সিস্টেমে নতুন  বাস্তবতা AI ক্যামেরা।

আমাদের জীবনে আজ শোকের বার্তা বয়ে যাচ্ছে: কাদের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৩৯৮ বার পড়া হয়েছে

আমাদের জীবনে আজ শোকের বার্তা বয়ে যাচ্ছে: কাদের
এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা : আগস্ট ৫, ২০২৩।
আমাদের জীবনে আজ শোকের বার্তা বয়ে যাচ্ছে: কাদের

এবার বিএনপি রাজনৈতিক অঙ্গনে ভয়ঙ্কর বিষফোঁড়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শনিবার ৫ আগস্ট সকাল পৌনে ৯টায় বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি।
এ সময় সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে ভয়ঙ্কর এক বিষফোঁড়া হচ্ছে বিএনপি। এই বিষফোঁড়া যতদিন আছে ততদিন হত্যা, ষড়যন্ত্র, সন্ত্রাস, যত প্রকার অশান্তি, অস্থিরতা, সবকিছু থাকবে। কারণ এসবের মূলহোতা বিএনপি।’
তিনি আরও বলেন, মির্জা ফখরুল বলছেন আওয়ামী লীগকে গুগলি মেরে বোল্ড আউট করে ফেলেছে। গুগলি তো করেছেন, বলতো নো বল। নো বলে গুগলিও হবে না, বোল্ড আউটও হবে না।
ওবায়দুল কাদের বলেন, আজ শহীদ শেখ কামালে জন্মদিবস। মানুষের জন্ম দিবস কতই আনন্দের, কিন্তু আজকের এই দিনে আনন্দের চেয়ে তার রক্তাক্ত বিদায় ট্র্যাজেডির। আমাদের জীবনে আজ শোকের বার্তা বয়ে যাচ্ছে।
এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, হত্যা খুনের মাস্টার মাইন্ড জিয়া পরিবার। পঁচাত্তর তাদেরই সৃষ্টি। এর মাস্টার মাইন্ড জিয়াউর রহমান। ৩ নভেম্বরের হোতাও তিনি। একুশে আগস্টের মাস্টার মাইন্ড তার ছেলে তারেক রহমান। মূলত এই পরিবার বাংলাদেশের রাজনীতিতে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট