সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Title :
বৈধ ভিসা থাকলেই প্রবেশের অধিকার নিশ্চিত নয়: দিল্লি হাইকোর্ট রিমান্ড শেষে মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর আবেদন নামের বিভ্রাটে ১০ মাস ধরে কারাগারে নির্দোষ আলমাছ: পরিচয় নিশ্চিতে হাইকোর্টের তদন্তের নির্দেশ যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’?

ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে এবারকার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। 

  • প্রকাশিত: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৫৬৯ বার পড়া হয়েছে

ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে এবারকার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ডেস্ক নিউজ আদালত বার্তা :১৭ এপ্রিল ২০২৩।

জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত নির্বিঘ্ন করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, এবার জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতিসহ ভিভিআইপিরা অংশ নেবেন বলে আমরা আশা করছি। এছাড়াও ঢাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে থাকেন। তাই এই আয়োজন নির্বিঘ্ন করার আমাদের লক্ষ্য।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে নগর ভবনের বুড়িগঙ্গা হলে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিএসসিসি মেয়র। সমন্বয় সভায় ঈদের দিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে এবারকার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমন্বয় সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও দফতর থেকে অংশগ্রহণকারী ব্যক্তিরা তাদের মতামত উপস্থাপন করেন। একটি সুশৃঙ্খল, সুন্দর ও সাবলীল ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন তারা।

সমন্বয় সভায় স্পেশাল সিকিউরিট ফোর্সের (এসএসএফ) প্রতিনিধি নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি বিষয় তুলে ধরেন। অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহমুদুর রহমান হাবিব, ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জহিরুল ইসলাম, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী মেরীনা নাজনীন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার হাসান আরিফুর রহমান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব সাখাওয়াৎ হোসেন, ডিএমপির রমনার জোনের ডিসি শহিদুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আনিছুর রহমান সরকার, র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, ডিপিডিসি, ঢাকা ওয়াসা, ঢাকা জেলার সিভিল সার্জন, ঢাকা জেলা প্রশাসন, এসবি, বিটিসিএল, গণযোগাযোগ অধিদফতরসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট