বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
Title :
হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট মুন্সীগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু কিশোরগঞ্জে জামান খুনের মামলায় খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের ঢাকার প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ও ট্রাফিক বিভাগ। সাতাত্তর বছরে আওয়ামী লীগ: নিষেধাজ্ঞা, সংকট ও পুনর্গঠনের চ্যালেঞ্জ চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ওসমান গনি মনসুর সংবর্ধিত হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে হতে হবে :এম এ মালেক  ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন ধামরাইয়ে পরিত্যক্ত ৩০০ কোটি টাকার ক্যানসার হাসপাতাল প্রকল্প: স্বপ্ন ভেঙে এখন ভুতুড়ে স্থাপনা বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল মঙ্গলবার, ক্লাস শুরু ৮ অক্টোবর

  • প্রকাশিত: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১৬ বার পড়া হয়েছে

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল মঙ্গলবার, ক্লাস শুরু ৮ অক্টোবর
নিউজ ডেস্ক আদালত বার্তা : সেপ্টেম্বর ০৪, ২০২৩,

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে আবেদনের ফল প্রকাশ করা হবে মঙ্গলবার। প্রথম ধাপে ভর্তির জন্য আবেদন করেছেন ১৩ লাখেরও বেশি শিক্ষার্থী।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটি সূত্রে জানা গেছে, প্রথম ধাপের ফল মঙ্গলবার রাত ৮টার পর প্রকাশ করা হবে। এ ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা ৭-১০ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চয়নের সুযোগ পাবেন।

এদিকে ১২ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ ধাপের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর।

প্রথম মাইগ্রেশন ফলও প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চয়নের সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে নির্বাচিতরা।

আর ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় ধাপে আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চয়ন চলবে। ভর্তি শুরু হবে ২৬ সেপ্টেম্বর, যা চলবে ৫ অক্টোবর পর্যন্ত। এরপর আগামী ৮ অক্টোবর থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews