শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Title :
একাধিক মামলার সাজা একসঙ্গে চলবে না আদালতের নির্দেশ ছাড়া: হাইকোর্ট বিকাশ-রবি-বাংলালিংকসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন শাখাহীন ব্যাংকিংয়ের নতুন যুগের পথে বাংলাদেশ ‘র’ এজেন্ট সন্দেহে ভারতীয় নাগরিক রিমান্ডে: আইনি প্রক্রিয়া, কূটনৈতিক অধিকার এবং আইনি বিশ্লেষণ দেশে বিচারকের স্বল্পতা একটি সুপরিচিত বাস্তবতা: অ্যাটর্নি জেনারেল সরকারি কমিটিতে বড় রদবদল: বাদ পড়ছেন আওয়ামীপন্থীরা, যুক্ত হচ্ছেন নারীসহ ৩ স্থানীয় প্রতিনিধি গাইবান্ধা আদালতে চাঞ্চল্যকর জালিয়াতি: বিচারকের অনুপস্থিতিতে ভুয়া জামিনের রিকল তৈরি করে থানায় জমা দেওয়ার আভিযোগ  ৪ ‘বাংলাদেশি’র কারাদণ্ড মওকুফ করে দেশে পাঠানোর নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী করছাড়ের বিধানে জটিলতা: নিয়মিত আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে?

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রথম টোল দিয়ে উঠলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬০৪ বার পড়া হয়েছে

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রথম টোল দিয়ে উঠলেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ২ সেপ্টেম্বর, ২০২৩

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রথম টোল দিয়ে উঠলেন প্রধানমন্ত্রী
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসেওয়েতে প্রথম টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে টোল দিয়ে তিনি এক্সপ্রেসওয়েতে ওঠেন।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত অংশের উদ্বোধনের পর প্রথম যাত্রী হিসেবে তিনিই রাজধানীবাসীর স্বপ্নের এই উড়াল সড়কে উঠেন।
এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে কাওলায় উদ্বোধনী ফলক উন্মোচনের পর মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখান থেকে টোল দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিন; যেখানে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। সুধী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

আগামীকাল রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে সর্বসাধারণের ব্যবহারের জন্য খুলে দেয়া হবে এই উড়ালসড়ক। এরপর এই সড়ক দিয়ে বিমানবন্দর থেকে তেজগাঁও আসতে সময় লাগবে মাত্র ১০ থেকে ১২ মিনিট।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট