1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
কেরানীগঞ্জ মডেল থানা প্রেসক্লাব বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে মূল ধারার সাংবাদিক বৃন্দদের নেতৃত্বে আপামর জনতার আস্থা নিয়ে এগিয়ে যাচ্ছে। - আদালত বার্তা
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আইন অঙ্গনে টিকে থাকার লড়াই: একজন দক্ষ আইনজীবীর করণীয় ট্রাইব্যুনালে এলেই অসুস্থতা: বিচার এড়াতে ‘রোগের নাটক’, বলছে প্রসিকিউশন ঢাকায় সাংবাদিকতা সম্মেলনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তাগিদ ঢাকা-ইসলামাবাদ সমঝোতা, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত ঘিরে পাকিস্তানের নতুন বার্তা, হাইকোর্টে একদিনে ৫ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি চীন সফরে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী — তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য বসে থাকা চলবে না বাংলাদেশে কেমিক্যালমুক্ত আম: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্যের প্রশ্ন সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের পরিকল্পনা, হচ্ছে যাচাই-বাছাই প্রথম সফর নিয়ে জটিলতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভারতের আস্থাহীনতায় সরকার ঢাকার রাস্তায়  ট্রাফিক সিস্টেমে নতুন  বাস্তবতা AI ক্যামেরা।

কেরানীগঞ্জ মডেল থানা প্রেসক্লাব বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে মূল ধারার সাংবাদিক বৃন্দদের নেতৃত্বে আপামর জনতার আস্থা নিয়ে এগিয়ে যাচ্ছে।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৪৯৪ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ মডেল থানা প্রেসক্লাব বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে মূল ধারার সাংবাদিক বৃন্দদের নেতৃত্বে আপামর জনতার আস্থা নিয়ে এগিয়ে যাচ্ছে।
————এডভোকেট মোহাম্মদ এনামুল হক।
সভাপতি, কেরানীগঞ্জ মডেল থানা প্রেস ক্লব।
কেরানীগঞ্জ মডেল থানা প্রেসক্লাব বিগত ২০২২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর হতে তৃণমূলের মূলধারার সাংবাদিকতার সাথে জড়িত এক ঝাঁক তরুণ সাংবাদিকদের নিয়ে ও প্রবীনদের পরামর্শে যাত্রা শুরু করে।শুরু থেকেই আপামর জনতার কথা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরে সমাজ, রাষ্ট্র তথা বিশ্ব পরিমণ্ডলে নিজেদের অবস্থান সৃষ্টি করেছে। হাটি হাটি পাপা করে এই যাত্রার দুই বছর অতিক্রান্ত হতে চলেছে। এই যাত্রাপথে কেরানীগঞ্জ মডেল থানা প্রেসক্লাব তার কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় সুনাম ও সুখ্যাতি অর্জন করেছে। কেরানীগঞ্জ মডেল থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ  প্রতিনিয়ত সংবাদ সংগ্রহের জন্য সদাজাগ্রত থাকেন। প্রতিটি এলাকায় ঘটে যাওয়া ঘটনা বস্তুনিষ্ঠভাবে সংবাদ সংগ্রহ করে তাৎক্ষণিক ভাবে তা সংবাদের মাধ্যমে প্রকাশ করে থাকেন। এতে সমাজের মানুষের অধিকার প্রতিষ্ঠা পাচ্ছে, গণসচেতনতা বৃদ্ধি পাচ্ছে, সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন দৃঢ় হচ্ছে। তাছাড়া কেরানীগঞ্জ মডেল থানা প্রেসক্লাবে সাংবাদিক গণ নিজ এলাকার বাসিন্দা হওয়ায় তাদের পেশাগত দায়িত্বের প্রভাবটা মায়ের প্রতি ভালোবাসার মতো মমতার বন্দন লক্ষ্য  করা যায়।
নবীন-প্রবীণের সমন্বয়ে কেরানীগঞ্জ মডেল থানার সাংবাদিকগণ তাদের পেশার তথ্য আদান প্রদানের মাধ্যমে পেশাগতভাবে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করে সাংবাদিকতায় অভূতপূর্ব ভূমিকা পালন করে যাচ্ছেন।
বর্তমান ডিজিটাল যুগ তার সাথে স্মার্ট যুগে প্রবেশ করতে যাচ্ছে এই থিমকে মাথায় রেখে কেরানীগঞ্জ মডেল থানা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ যুগের সাথে তাল মিলিয়ে প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ও প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছেন।
তাছাড়া কেরানীগঞ্জ মডেল থানা প্রেসক্লাবের প্রতিটি সদস্য সৎ ও নীতিবান হওয়ায় সবার কাছে প্রশংসনীয়। সাংবাদিকতার আইন কানুন মেনে সদা সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আপামর জনতার সাথী হয়ে এগিয়ে চলাই হচ্ছে কেরানীগঞ্জ মডেল থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দদের অঙ্গীকার।
সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন অধিকার আদায়ে কেরানীগঞ্জ মডেল থানা প্রেস ক্লাব প্রতিষ্ঠিতলগ্ন থেকে  প্রতিজ্ঞাবদ্ধ।
সুন্দর সুখী সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, সবার বাসযোগ্য  সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে  কাজ যাচ্ছে করে কেরানীগঞ্জ মডেল থানা প্রেসক্লাবে সাংবাদিকবৃন্দ  ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট