রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
Title :
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ, কারা সেই দুই নেতা 🌍 বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন? পর্যটক ও প্রবাসীদের জন্য পূর্ণাঙ্গ আইনি ও ব্যবহারিক নির্দেশনা সঠিক Prompt-এই লুকিয়ে শক্তি: ChatGPT ব্যবহার করে দৈনন্দিন কাজ সহজ করার ২০ কার্যকর কৌশল নীতি ও নৈতিকতা চর্চার আলোয় চরিত্রের বিকাশ মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাবই বড় সংকট: আইনমন্ত্রী দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল “নীতিমালা” কি আইন? হাইকোর্ট কি নীতিমালা প্রণয়নের নির্দেশ দিতে পারে—সংবিধান ও বিচারিক ব্যাখ্যায় স্পষ্টতা বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন পরিবর্তনের প্রত্যাশায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে! হাসিনাকে ভারত এই সুযোগ কেন দিল—প্রশ্ন বিএনপির

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং ২০২১/২০২২ সালে শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যগণকে সেনাবাহিনী প্রধান কর্তৃক সংবর্ধনা ও পদক প্রদান

  • প্রকাশিত: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১০২১ বার পড়া হয়েছে

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং ২০২১/২০২২ সালে শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যগণকে সেনাবাহিনী প্রধান কর্তৃক সংবর্ধনা ও পদক প্রদান।

ডেস্ক নিউজ আদালত বার্তাঃ২৩ নভেম্বর ২০২২।

সশস্ত্র বাহিনী দিবস-২০২২ উদ্যাপন উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর পক্ষ থেকে গতকাল  মঙ্গলবার (২২ নভেম্বর ২০২২) ঢাকা সেনানিবাসস্থ ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে’ মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা সেনাকর্মকর্তা ও সেনাসদস্যগণের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ২০২১/২০২২ সালে শান্তিকালীন সময়ে দেশ মাতৃকার সেবায় আত্মনিয়োগ, প্রশংসনীয় ভূমিকা পালন ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ‘অসামান্য সেবা পদক’ (ওএসপি) প্রাপ্ত ১০ জন এবং ‘বিশিষ্ট সেবা পদক’ (বিএসপি) অর্জনকারী ২০ জনসহ সর্বমোট ৩০ জন সেনাকর্মকর্তা ও সেনাসদস্যগণকে পদকে ভূষিত করেন।

অনুষ্ঠানের শুরুতেই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাঁথা এবং শান্তিকালীন পদক প্রাপ্তদের প্রশংসনীয় কর্মকান্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়। সেনাবাহিনী প্রধান খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাঁদের নিকটাত্মীয়ের সাথে কুশলাদি বিনিময় ও শুভেচ্ছা উপহার প্রদান করেন। পরে তিনি শান্তিকালীন পদক প্রাপ্ত সেনাসদস্যদের সাথে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সেনাসদস্য, তাঁদের নিকটাত্মীয়, ঊধ্বর্তন সামরিক কর্মকর্তাগণ, বিভিন্ন পদকপ্রাপ্ত কর্মকর্তা ও সেনাসদস্যগণ এবং মিডিয়া ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দেশের স্বাধীনতা সংগ্রামে জাতির গর্ব বীর মুক্তিযোদ্ধা সেনাকর্মকর্তা ও সেনাসদস্যগণের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে প্রতিবছরই সেনাবাহিনী সদর দপ্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট