রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Title :
কারণ না জানিয়ে নাগরিকের আবেদন অনির্দিষ্টকাল ফেলে রাখা যাবে না: হাইকোর্ট তথ্য গোপন করে জামিনের চেষ্টা: ৩ আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ সামিটের এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে ফের গ্যাস সরবরাহ দেশীয় পর্যটনে ব্যয় বেশি, বাড়ছে বিদেশ ভ্রমণের আগ্রহ পর্যটন খাতে বৈদেশিক মুদ্রার চাপ, পিছিয়ে পড়ছে দেশের অভ্যন্তরীণ পর্যটন অর্থনীতির নেপথ্য কারিগর: শ্রমের মর্যাদা, ন্যায্য অধিকার এবং টেকসই জাতীয় উন্নয়নের দাবি। ‘দেশে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর’ : আইনমন্ত্রী আসাদুজ্জামান বাংলাদেশে অনুশীলনরত আইনজীবীদের ৫ স্তরের পদমর্যাদাক্রম: আইনি কাঠামো, যোগ্যতা ও শুনানির অধিকার কারাগারগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদারে সাত দফা নির্দেশনা: কারা অধিদপ্তরের কঠোর পদক্ষেপ আজ বিশ্ব ‘আইনজীবীকে ভালোবাসার দিন’: অধিকার ও ন্যায়বিচার সুরক্ষার স্বীকৃতি ছেলেকে চিকিৎসক বানাতে এসে লাশ নিয়ে ফিরছেন মা: কুমিল্লায় কাশ্মীরি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

বিএনপিকে আর এদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না, এডভোকেট কামরুল ইসলাম এমপি।

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১১৭৯ বার পড়া হয়েছে

বিএনপিকে আর এদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না,

এডভোকেট কামরুল ইসলাম এমপি।

সুজন তালুকদার সিনিয়র রিপোর্টারঃ আদালত বার্তা ১৮ নভেম্বর ২০২২।

 



শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জের আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে তারা নগর ইউনিয়ন আওয়ামী লীগ কমিটির  পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
মুক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
প্রধান অতিথীর বক্তব্যে তিনি বলেন।

নির্বাচনের জন্য প্রস্তুত হোন, বিদেশিদের দুয়ারে ধন্যা দিয়ে  লাভ হবে না।


তিনি আরও বলেন, জিয়াউর রহমান, এরশাদের মতো আর ক্ষমতা বদল হবে না।   নির্বাচন ছাড়া ক্ষমতা পালাবদলের কোনো পথ নেই।

খালেদা জিয়ার একমাত্র মুক্তিরপথ আইনের লড়াই, অহেতু আস্ফালন দেখাবেন না। বাংলাদেশের মানুষ সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে সাময়িক কষ্ট মেনে নেবে।
বর্তমান পরিস্থিতিতে মানুষ কষ্ট আছে বিশ্ব সংকটের কারণে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংকটে পড়েছে দেশ। সাময়িক কষ্টে মানুষ আপনাদের ক্ষমতায় বসাবে না। বিএনপিকে দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না।
সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমানকে উদ্দেশ করে তিনি বলেন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ চাইলে আমান উল্লাহ আমানকে অবাঞ্চিত করতে পারে, আমানের ছেলে নয়, আমান সাহেবই নির্বাচন করুক।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোক্তার হোসেনের সঞ্চালনায় পরিচিতি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল ভূঁইয়া, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিউল আজম,আবু সিদ্দিক শাক্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক মনির হোসেন,এডভোকেট মোহাম্মদ এনামুল হক, আইকে শাহীন, বদিউল আলম,প্রমুখ উপস্থিত ছিলেন। 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট