1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ছুটি কমানোর সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে - আদালত বার্তা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর ধার্য হতে পারে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি। সৃজনশীল মানুষের সংগ্রাম: বাংলাদেশের প্রেক্ষাপট তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে যারা মনোনীত হলেন।

ছুটি কমানোর সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ১০২৭ বার পড়া হয়েছে
ফাইল ছবি

কোভিড-১৯ মহামারির কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নিতে এবং শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত রাখতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ক্লাস ছুটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুয়ায়ী, আসন্ন শীতকালীন ক্লাস ছুটি ১৭ দিনের পরিবর্তে সাত দিন এবং গ্রীষ্মকালীন ক্লাস ছুটি ৪০ দিনের পরিবর্তে ২০ দিন নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া উদ্ভূত করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ২০১৯-২০ সেশনের উন্নয়ন ফি ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট