1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে: দিল্লির - আদালত বার্তা
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাইব্যুনালে এলেই অসুস্থতা: বিচার এড়াতে ‘রোগের নাটক’, বলছে প্রসিকিউশন ঢাকায় সাংবাদিকতা সম্মেলনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তাগিদ ঢাকা-ইসলামাবাদ সমঝোতা, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত ঘিরে পাকিস্তানের নতুন বার্তা, হাইকোর্টে একদিনে ৫ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি চীন সফরে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী — তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য বসে থাকা চলবে না বাংলাদেশে কেমিক্যালমুক্ত আম: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্যের প্রশ্ন সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের পরিকল্পনা, হচ্ছে যাচাই-বাছাই প্রথম সফর নিয়ে জটিলতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভারতের আস্থাহীনতায় সরকার ঢাকার রাস্তায়  ট্রাফিক সিস্টেমে নতুন  বাস্তবতা AI ক্যামেরা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দীর্ঘ কারাবাস:আইনের অপব্যবহার নিয়ে আইনজীবীদের উদ্বেগ।

জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে: দিল্লির

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২৮৫ বার পড়া হয়েছে

জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে: দিল্লির বৈঠকে যুক্তরাষ্ট্রকে ভারত
নিউজ ডেস্ক আদালত বার্তা : ১০ নভেম্বর ২০২৩
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
দিল্লি সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ওই বৈঠকে উঠেছে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গও। এ ক্ষেত্রে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের অবস্থান আবারও জানিয়ে দিয়েছে ভারত।
আজ ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে আলোচনার বিষয়টি উঠে এসেছে। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার কাছে বাংলাদেশ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি–না সাংবাদিকেরা সরাসরি জানতে চেয়েছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কোয়াত্রা বলেন, ‘বাংলাদেশ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কারভাবে জানিয়েছি। তৃতীয় কোনো দেশের নীতি নিয়ে মন্তব্য আমরা করি না।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি—যখন বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশে নির্বাচনের কথা আসে, তখন এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। বাংলাদেশের জনগণই তাঁদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ঘনিষ্ঠ বন্ধু এবং অংশীদার হিসেবে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরা সম্মান জানাই এবং সেই দেশের জনগণ নিজেদের জন্য যে স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং একটি প্রগতিশীল জাতির স্বপ্ন দেখতে চায় সেটিকে সমর্থন করে যাব।’
এর আগে গতকাল বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়েও বাংলাদেশ নিয়ে একই ধরনের মনোভাবের কথা জানিয়েছিলেন মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি।
বাংলাদেশের আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য বিগত মাসগুলোতে যুক্তরাষ্ট্র নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি সেই পদক্ষেপেরই অংশ।
তবে ভারতীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকে মার্কিন মন্ত্রীরা বাংলাদেশ বিষয়ে কী জানিয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। এ বিষয়ে মন্তব্য করতে চাননি বিনয় কোয়াত্রাও।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট