সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
Title :
ঢাকার সিএমএম কোর্টে নিত্যদিনের  সংকটে বিচারপ্রার্থী ও আইনজীবীরা আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করলেন হাইকোর্ট আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ: পরিবেশ অধিদপ্তরের কঠোর নির্দেশনা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ, কারা সেই দুই নেতা 🌍 বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন? পর্যটক ও প্রবাসীদের জন্য পূর্ণাঙ্গ আইনি ও ব্যবহারিক নির্দেশনা সঠিক Prompt-এই লুকিয়ে শক্তি: ChatGPT ব্যবহার করে দৈনন্দিন কাজ সহজ করার ২০ কার্যকর কৌশল নীতি ও নৈতিকতা চর্চার আলোয় চরিত্রের বিকাশ মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাবই বড় সংকট: আইনমন্ত্রী দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল “নীতিমালা” কি আইন? হাইকোর্ট কি নীতিমালা প্রণয়নের নির্দেশ দিতে পারে—সংবিধান ও বিচারিক ব্যাখ্যায় স্পষ্টতা

জাতীয় পরিচয়পত্র থাকলেই একজন নাগরিক ভোট দিতে পারবেন না

  • প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৪১৮ বার পড়া হয়েছে

জাতীয় পরিচয়পত্র থাকলেই একজন নাগরিক ভোট দিতে পারবেন না

নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ : ১৩ নভেম্বর ২০২৩

জাতীয় পরিচয়পত্র থাকলেই একজন নাগরিক ভোট দিতে পারবেন না, যদি ওই ব্যক্তির বয়স ১৮ বছর বা তদূর্ধ্ব না হয়।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম জানিয়েছেন, ‘নির্বাচন কমিশন ১৮ বছর বা তদুর্ধ্ব বয়সী বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি ১৬ ও ১৭ বছর বয়সীদেরকেও জাতীয় পরিচয়পত্র প্রদান করে থাকেন, তবে তারা ভোটার নয়।’

তিনি বলেন, তিনিই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন- যিনি বাংলাদেশি নাগরিক, আঠারো বছর বা তদুর্ধ্ব বয়সী (অর্থাৎ ২০০৫ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণকারী নাগরিকগণ), সংশ্লিষ্ট ভোটার এলাকার/নির্বাচনী এলাকার অধিবাসী এবং যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

যারা ভোট দিতে পারবেন না, তারা হলেন – যদি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না থাকে, ২০০৫ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণকারী নাগরিকগণ), আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত ব্যক্তি, বিশেষ ট্রাইব্যুনালে দন্ডিত ব্যক্তি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দন্ডিত ব্যক্তি।

উল্লেখ্য, চলতি সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনাররা। আর ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট