বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
Title :
অন্যায় বিচার ও ইতিহাসের পুনর্মূল্যায়ন: হাসানুল হক ইনুর বক্তব্যের প্রেক্ষিত বিশ্লেষণ ১৫ সদস্যের অ্যাডহক বার কাউন্সিল কমিটি গঠন করলো সরকার  আগামী ১৮ই জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ষা মঙ্গল পর্ষদ কর্তৃক আয়োজিত বহুল প্রতীক্ষিত “বর্ষা মঙ্গল উৎসব ” অনুষ্ঠান। দেশে উৎপাদন সম্ভব, তবুও আমদানিনির্ভরতা: লবণ খাতে সংকট, সিন্ডিকেট ও করণীয় কেন ইউনূসের অপশাসনের তদন্ত করা জরুরি? বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা: রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ করমুক্ত আয়সীমা বাড়তে পারে, বাজেটে আসছে একাধিক সংশোধন দুর্নীতির ঝুঁকিতে শীর্ষে পাসপোর্ট অফিস: দ্বিতীয় অবস্থানে বিচারব্যবস্থা—স্বচ্ছতা নিয়ে নতুন উদ্বেগ আইনজীবী আসামির পক্ষে—অপরাধের নয়: ন্যায়বিচারের মৌলিক নীতি ও পেশাগত দায়িত্ব বাংলাদেশ ইমিগ্রেশন লইয়ার্স এসোসিয়েশন (BILA)-এর ট্রাস্ট বোর্ড গঠন, নিবন্ধন অনুমোদন

দেশ এডিশন: তরুণ সম্পাদক মোঃ নাজমুল হক (রনি) এর নতুন গণমাধ্যম আত্মপ্রকাশ

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮৯ বার পড়া হয়েছে

জুলাই বিপ্লবের অনুপ্রেরণাকে সামনে রেখে দেশের গণমাধ্যম অঙ্গনে আত্মপ্রকাশ করেছে নতুন প্রজন্মের সংবাদমাধ্যম “দেশ এডিশন”। তরুণদের ভাবনা, উদ্যম ও পরিবর্তনের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে এ গণমাধ্যমের যাত্রা শুরু হয়েছে নতুন দিশা নিয়ে।

“দেশ এডিশন”-এর সম্পাদক ও প্রকাশক মো. নাজমুল হক (রনি) জানান, তিনি চান এই প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণ প্রজন্মের কণ্ঠ আরও জোরালোভাবে তুলে ধরতে। তিনি বলেন,

“জুলাই বিপ্লব বা জুলাই গণঅভ্যুত্থান যে স্পিডে দেশের মানুষের মধ্যে আলোড়ন তুলেছিল, সেই প্রেরণাই আমাদের অনুপ্রেরণা। আমাদের লক্ষ্য—তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে দেশের গণমাধ্যমের মান উন্নত করা।”

তিনি আরও বলেন, “দেশ এডিশন” শুধু একটি নিউজ পোর্টাল নয়; এটি তরুণ সাংবাদিক, লেখক ও পাঠকদের মিলনস্থল হয়ে উঠবে—যেখানে থাকবে সত্য সংবাদ, নিরপেক্ষ বিশ্লেষণ ও দেশের ইতিবাচক পরিবর্তনের বার্তা।

গণমাধ্যম বিশেষজ্ঞরা মনে করছেন, ডিজিটাল বাংলাদেশে নতুন প্রজন্মের হাতে এমন উদ্যোগ গণমাধ্যম জগতে এক নতুন অধ্যায় সূচনা করবে।

দেশের পাঠক ও সাধারণ জনগণের প্রতি দোয়া ও সহযোগিতা কামনা করে সম্পাদক রনি বলেন,

“আমরা সত্যের পথে, জনগণের পাশে। দেশ এডিশন হবে জনগণের কণ্ঠ, তরুণদের প্রেরণা।”

উল্লেখ্য, “দেশ এডিশন” ইতোমধ্যে অনলাইন প্ল্যাটফর্মে কাজ শুরু করেছে এবং দেশব্যাপী সংবাদ প্রতিনিধিদের নিয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গঠনের পরিকল্পনা নিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews