সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
Title :
ঢাকার সিএমএম কোর্টে নিত্যদিনের  সংকটে বিচারপ্রার্থী ও আইনজীবীরা আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করলেন হাইকোর্ট আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ: পরিবেশ অধিদপ্তরের কঠোর নির্দেশনা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ, কারা সেই দুই নেতা 🌍 বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন? পর্যটক ও প্রবাসীদের জন্য পূর্ণাঙ্গ আইনি ও ব্যবহারিক নির্দেশনা সঠিক Prompt-এই লুকিয়ে শক্তি: ChatGPT ব্যবহার করে দৈনন্দিন কাজ সহজ করার ২০ কার্যকর কৌশল নীতি ও নৈতিকতা চর্চার আলোয় চরিত্রের বিকাশ মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাবই বড় সংকট: আইনমন্ত্রী দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল “নীতিমালা” কি আইন? হাইকোর্ট কি নীতিমালা প্রণয়নের নির্দেশ দিতে পারে—সংবিধান ও বিচারিক ব্যাখ্যায় স্পষ্টতা

পাল্টেছে বিদেশীদের ধারণা, কমেছে তৎপরতা

  • প্রকাশিত: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৪৫৯ বার পড়া হয়েছে

পাল্টেছে বিদেশীদের ধারণা, কমেছে তৎপরতা
সম্পাদকীয়

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা ঃ ২৭ নভেম্বর ২০২৩।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের (ইসি) ইতিবাচক পদক্ষেপ দেখে বিদেশী কূটনৈতিকরা সন্তুষ্ট। এ কারণে তাদের দৌড়ঝাপ কমে গেছে। এদিকে নির্বাচনমুখী দলগুলোর তৎপরতা ক্রমেই বাড়ছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা চাঙ্গা। তবে রাজপথের বিরোধী দল বিএনপি শিবিরে হতাশা নেমে এসেছে।

ইসি সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠুু ও শান্তিপূর্ণ পরিবেশ করতে দেশী-বিদেশী বিভিন্ন মহলের চাপ ও কঠোর নজরদারি রয়েছে। সাংবিধানিক শপথ রক্ষায় নির্বাচন কমিশনেরও বাধ্যবাধকতা রয়েছে গ্রহণযোগ্য নির্বাচন করার। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে যা কিছু দরকার তার সবই করছে ইসি। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে ইতোমধ্যেই কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে বলা হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকেও সুষ্ঠু নির্বাচন করতে ইসিকে সার্বিক সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

এবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অনেক বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছে ইসি। এর মধ্যে রয়েছে সকল রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর সাড়ে ৭ লাখ সদস্য নিয়োগ, ভোট কেন্দ্রে সকল প্রার্থীর পোলিং এজেন্ট নিশ্চিত করা, ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ, প্রার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে আচরণবিধি মানাতে ৮০২ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ, যারা ২৮ নভেম্বর কাজ শুরু করবেন।

  1. এছাড়া জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০ আসনের জন্য ৩০০টি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট আসনে প্রার্থীদের অপরাধ তদন্ত করে আমলে নেওয়ার জন্য এসব কমিটি গঠন করা হয়েছে। ভোটের ফল গেজেট আকারে প্রকাশ করা পর্যন্ত এ কমিটি দায়িত্ব পালন করবে। এই কমিটিতে যুগ্ম-জেলা জজ, প্রয়োজনে সিনিয়র সহকারী জজ দায়িত্ব পালন করবেন। আর যারা ভোটগ্রহণের দায়িত্ব পালন করবেন তাদের সবাইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের এমন পদক্ষেপ দেখে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ ১২ দেশের নির্বাচন পর্যবেক্ষক আসবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণে আসার আগ্রহ প্রকাশ করেছে।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট