রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Title :
যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান? সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা

প্রত্যাহার হচ্ছে ১৬৪২৯ রাজনৈতিক মামলা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৪৫৮ বার পড়া হয়েছে

প্রত্যাহার হচ্ছে ১৬৪২৯ রাজনৈতিক মামলা

 নিউজ ডেস্ক আদালত বার্তা : আগস্ট ১৯, ২০২৫

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬ হাজার ৪২৯ মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। 

সোমবার (১৮ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, রাজনৈতিক প্রতিপক্ষ হাজার হাজার নিরীহ মানুষকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে আইনের অপব্যবহার করে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এসব মামলা অভিযুক্ত এবং তাদের পরিবারের জন্য গভীর ভোগান্তি ডেকে এনেছে, একই সঙ্গে রাজনৈতিক ও বিচার ব্যবস্থাকেও বিকৃত করেছে।

এতে বলা হয়েছে, ১৬ হাজার ৪২৯টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার করা হচ্ছে। এ পদক্ষেপের লক্ষ্য হলো অন্যায্য হয়রানি বন্ধ করা, রাজনৈতিক উত্তেজনা কমানো এবং নির্বাচনের আগে একটি সমতাভিত্তিক পরিবেশ তৈরি করা।

পোস্টে বলা হয়, এ মিথ্যা মামলা প্রত্যাহার করার মাধ্যমে যারা অন্যায়ভাবে অভিযুক্ত হয়েছিল, তাদের ন্যায়বিচার ফিরিয়ে দেওয়া হবে এবং একটি ন্যায্য রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠিত হবে। এটি ভয় ও হয়রানি কমাবে, ফলে নির্বাচনে আরও বিস্তৃত অংশগ্রহণ সম্ভব হবে। শেষ পর্যন্ত এ সংস্কার বিচার ব্যবস্থা ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি আস্থা বাড়াবে এবং আরও শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পথ সুগম করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট