মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
Title :
বিচার বিভাগ, আইনশৃঙ্খলা ও রাষ্ট্রীয় জবাবদিহি ও বর্তমান প্রেক্ষাপটে করদাতাদের সতর্ক করে এনবিআরের চার নির্দেশনা  সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন গণঅভ্যুত্থান: আসামি পুলিশ ও বিজিবি সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চেয়ে রিট আবেদন পরীক্ষা নাকি অগ্নিপরীক্ষা—এইচএসসি প্রশ্নপত্রে বিতর্ক বরিশালে সংক্ষিপ্ত বিচারে বাড়ছে জনআস্থা: মাত্র ১ মাসে ১৬৭ মামলায় ৪৫৭ অপরাধীর কারাদণ্ড। সাংস্কৃতিক অঙ্গনের পুনরুত্থান: প্রতিবাদের ভাষায় নতুন জাগরণ ইতিহাসের পৃষ্ঠায় অমর নেতৃত্ব: খামেনি–খোমিনীর উত্তরাধিকার ও জনসমর্থনের প্রতিচ্ছবি এআই-নির্ভর ভুয়া ভিডিও ও ফেক নিউজ রুখতে আইন সংশোধনের দাবি— অ্যাটর্নি জেনারেল ঢাকা বিমানবন্দরের লাগেজ হয়রানির অবসান? থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে জাপানি কনসোর্টিয়াম

প্রধানমন্ত্রীর অনুরোধে অবসরের সিদ্ধান্ত থেকে সরলেন তামিম

  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৭০১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর অনুরোধে অবসরের সিদ্ধান্ত থেকে সরলেন তামিম

নিউজ ডেস্ক আদালত বার্তা, প্রকাশ : ০৭ জুলাই ২০২৩
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তামিম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তামিম। ছবি: আজকের পত্রিকা
প্রধানমন্ত্রীর অনুরোধে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তামিম ইকবাল। গতকাল চট্টগ্রামে আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দেন তামিম। আজ সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মাধ্যমে তামিমকে বঙ্গভবনে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর ভেঙে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম। আপাতত দেড় মাসের বিশ্রামে থাকবেন তিনি। এশিয়া কাপ দিয়ে ফিরবেন তামিম।
বঙ্গভবন থেকে বের হওয়ার পর সংবাদমাধ্যমকে তামিম বলেছেন, ‘আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তাঁর বাসায় দাওয়াত করেছিলেন। ওনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার অবসর এই মুহূর্তে তুলে নিচ্ছি।’
তামিম আরও বলেন, ‘আমি সবাইকে না বলতে পারি, কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি, তাঁকে না বলা আমার পক্ষে অসম্ভব। এতে পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড় মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews