বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
Title :
ফাইন্যান্স অ্যাক্ট, ২০২৬ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দফতরের দেশের ১৯ বিশ্ববিদ্যালয়ে বড় রদবদল: ২৫ শীর্ষ পদে নতুন মুখ নিউজ ডেস্ক, আদালত বার্তা অসভ্যতা করাকে এখন বাহাদুরি মনে করা হয় : আফজাল হোসেন ইতিহাসের বয়ান, বৈশ্বিক রাজনীতি এবং বাংলাদেশের প্রাসঙ্গিকতা সাংবাদিকের নিবন্ধন: স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণের নতুন কাঠামো? ১৮০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি উদ্বিগ্ন নাগরিকদের যৌথ বিবৃতি শ্রেষ্ঠ শিক্ষককে ঘিরে সামাজিক বিতর্ক ব্যক্তিস্বাধীনতা, পেশাগত মর্যাদা ও সামাজিক মূল্যবোধের নতুন বাস্তবতা ফিটনেস সনদ ছাড়া যানবাহন চলাচল বন্ধে হাইকোর্টের রুল যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়া বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা এস. সাঈদ—অভিবাসী সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত

ফাইন্যান্স অ্যাক্ট, ২০২৬ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ফাইন্যান্স অ্যাক্ট, ২০২৬ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার | আদালত বার্তা | ২৮ জুলাই ২০২৬
রাজধানীতে ফাইন্যান্স অ্যাক্ট, ২০২৬ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণটি গত ২৩ জুলাই ২০২৬ তারিখ বিকাল ৩টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব।
প্রশিক্ষণে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ (আইসিএবি), এসিএ (আইসিএইডব্লিউ), পার্টনার, স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। তিনি ফাইন্যান্স অ্যাক্ট, ২০২৬-এর গুরুত্বপূর্ণ দিকসমূহ, কর কাঠামোর পরিবর্তন এবং এর বাস্তব প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান (দুলাল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন খান।
রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে অবস্থিত লিবারেশন ওয়ার মেমোরিয়াল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে বিপুল সংখ্যক আইনজীবী, কর পরামর্শক ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ফাইন্যান্স অ্যাক্ট, ২০২৬ দেশের কর ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে প্রণীত হয়েছে। এ ধরনের প্রশিক্ষণ আইনজীবী ও কর পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট