শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার পাহাড়। নির্বাহী বিভাগে বিচারকদের প্রেষণ: বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও ন্যায়বিচারের পথে প্রধান অন্তরায় হোয়াইট হাউসে সিএনএন, এমএসনাউ ও পলিটিকো নিষিদ্ধ: ট্রাম্পের নিশানায় স্বাধীন সংবাদমাধ্যম ঢাকার ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ: জড়িতদের গ্রেফতারে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ১৫ দিনে একবার দেখা: অতিরিক্ত বন্দীতে লালমনিরহাট কারাগারে স্বজনদের চরম দুর্ভোগ হাইকোর্টের জামিনের পরও বন্দি মুক্তি না পাওয়ার অভিযোগ: চট্টগ্রাম জেল সুপারকে আদালতের শোকজ জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে: আইনমন্ত্রী শুনানিতে অসংলগ্ন কথা ও অস্বাভাবিক আচরণ: আইনজীবীর ‘ডোপ টেস্টের’ নির্দেশ আদালতের সুপ্রিম কোর্টের নির্দেশনা লঙ্ঘন করে বিচারকের ফেসবুক পোস্ট: সমালোচনা ও বিতর্ক আসামির কাঠগড়ায় আইনজীবী আবুল বাশার: নিজের মামলায় নিজেই লড়লেন, জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠালেন ম্যাজিস্ট্রেট।

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার প্রতিশ্রুতি ভারতীয় হাই কমিশনারের

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৪ বার পড়া হয়েছে

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার প্রতিশ্রুতি ভারতীয় হাই কমিশনারের
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ০৩ ডিসেম্বর ২০২৪।

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার প্রতিশ্রুতি ভারতীয় হাই কমিশনারের।

ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল চারটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন।

প্রণয় ভার্মা বলেন, নিরাপত্তা জনিত কারণে পরবর্তী নিদের্শ না দেয়ার পর্যন্ত আগরতলা সহকারী হাই কমিশনের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে একটি বিষকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কারণ নেই। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাই কমিশনারকে তলব করলে বিকেলে তিনি মন্ত্রণালয়ে আসেন। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাকে তলব করা হয়।

গতকাল সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। ‘হিন্দু সংগ্রাম সমিতি’ নামের একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান বলে জানা গেছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট