1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি - আদালত বার্তা
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট  করায় কারাগারে সম্পাদক ২৩ জুনকে ঘিরে নাশকতার আশঙ্কা: ধর্মীয় ইস্যু ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত—গোয়েন্দা সূত্র রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী তথ্যমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে গাঢ় নীল-খাকি পোশাকে ফিরছে পুলিশ, মহানগরে থাকছে লাইট অলিভ শার্ট ২৩ জুন ঘিরে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ। একুশ শতকের দক্ষতা অর্জন: আধুনিক সমাজে সফলতার চাবিকাঠি। লিখিত বার পরীক্ষায় সাফল্যের কৌশল আইনজীবী হতে চাইলে প্রস্তুতিতে আনুন কৌশলগত পরিবর্তন বাংলাদেশের আইন পেশার ভবিষ্যৎ: আদালতের বারান্দা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রযুক্তি, প্রতিযোগিতা ও পরিবর্তনের নতুন বাস্তবতায় বাংলাদেশের আইন পেশা কি নতুন রূপ নিচ্ছে? শিশু রামিসা হত্যা: ফাঁসির ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট রক্তাক্ত মানুষ, নির্লিপ্ত সমাজ: কমলাপুরের ঘটনা মানবতার সংকটের আরেক নির্মম উদাহরণ

বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৩৯৬ বার পড়া হয়েছে

বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি
নিউজ ডেস্ক আদালত বার্তা : ১১ জুলাই, ২০২৩

বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি
ঢাকাস্থ মার্কিন দূতাবাস, ছবি: একুশে সংবাদ.কম।

বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে ঢাকাসহ দেশের বড় বড় শহরে নিজ দেশের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

মঙ্গলবার (১১ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইট থেকে এই সতর্কতা জারি করা হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশের সাধারণ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারি কিংবা এর মধ্যে অনুষ্ঠিত হবে। এ জন্য দেশজুড়ে রাজনৈতিক দলগুলোর সমাবেশ এবং অন্যান্য নির্বাচন-সম্পর্কিত কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভের মাত্রাও তীব্র থেকে তীব্রতর হতে পারে।
এই অবস্থায় মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত বলে পরামর্শ দেওয়া হয়। এ বিষয়ে বলা হয়, ‘মনে রাখা উচিত, শান্তিপূর্ণ বিক্ষোভগুলো সংঘর্ষ ও সহিংসতায় পরিণত হতে পারে।
আরও বলা হয়, ‘আপনাকে বিক্ষোভ এড়াতে হবে এবং কোনো বড় সমাবেশের আশপাশে সতর্ক অবস্থানে থাকতে হবে।’
সতর্কবার্তায় ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা ছাড়াও স্থানীয় ঘটনাসহ আশপাশের বিষয়ে সচেতন থাকতেও বলা হয়েছে মার্কিন নাগরিকদের। এ ছাড়া দূতাবাসের পরবর্তী আপডেটগুলোতেও নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট