1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (১৯ আগস্ট) গণমিছিলের পর ছাত্রদলের গ্রেপ্তার হওয়া ছয় কর্মীকে মুক্তি দিতে শনিবার পদযাএা থেকে সরকারকে ৪ ঘণ্টার আল্টিমেটাম দিল।  - আদালত বার্তা
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন অঙ্গনে টিকে থাকার লড়াই: একজন দক্ষ আইনজীবীর করণীয় ট্রাইব্যুনালে এলেই অসুস্থতা: বিচার এড়াতে ‘রোগের নাটক’, বলছে প্রসিকিউশন ঢাকায় সাংবাদিকতা সম্মেলনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তাগিদ ঢাকা-ইসলামাবাদ সমঝোতা, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত ঘিরে পাকিস্তানের নতুন বার্তা, হাইকোর্টে একদিনে ৫ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি চীন সফরে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী — তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য বসে থাকা চলবে না বাংলাদেশে কেমিক্যালমুক্ত আম: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্যের প্রশ্ন সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের পরিকল্পনা, হচ্ছে যাচাই-বাছাই প্রথম সফর নিয়ে জটিলতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভারতের আস্থাহীনতায় সরকার ঢাকার রাস্তায়  ট্রাফিক সিস্টেমে নতুন  বাস্তবতা AI ক্যামেরা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (১৯ আগস্ট) গণমিছিলের পর ছাত্রদলের গ্রেপ্তার হওয়া ছয় কর্মীকে মুক্তি দিতে শনিবার পদযাএা থেকে সরকারকে ৪ ঘণ্টার আল্টিমেটাম দিল। 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৩১৬ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
শুক্রবার (১৯ আগস্ট) গণমিছিলের পর ছাত্রদলের গ্রেপ্তার হওয়া ছয় কর্মীকে মুক্তি দিতে শনিবার পদযাএা থেকে সরকারকে ৪ ঘণ্টার আল্টিমেটাম দিল।

নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ , ১৯ আগস্ট, ২০২৩

সরকারকে ৪ ঘণ্টার আল্টিমেটাম দিল বিএনপি
নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত হয় পদযাত্রা। এই পদযাত্রা থেকে সরকারকে ৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৯ আগস্ট) গণমিছিলের পর ছাত্রদলের গ্রেপ্তার হওয়া ছয় কর্মীকে মুক্তি দিতে শনিবার (১৯ আগস্ট) বিকালে মহাসচিব তার বক্তব্যে সরকারকে এই হুমকি দেন।

তিনি বলেন, গতকালের গণমিছিল পরবর্তী ছাত্রদলের ৬ কর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। আগামী ৪ থেকে ৬ ঘণ্টার মধ্যে তাদের মুক্তি দেয়া না হলে তার দায় দায়িত্ব সরকারকে নিতে হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়াকে মিথ্যা মামলায় আটকে রেখ গৃহবন্দি করে রেখেছে সরকার। তাকে যে মামলায় দণ্ড দেয়া হয়েছে, সেই একই মামলায় আওয়ামী লীগের চার-পাঁচজন মন্ত্রীর মামলা তুলে নেওয়া হয়েছে। এমনকি এখনও অনেকে মন্ত্রী আছেন।

বেগম জিয়াকে মুক্তি দিতে হবে জানিয়ে ফখরুল আরও বলেন, তাকে আটকে রেখ মানবাধিকার লঙ্ঘন করছে সরকার। তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। বিদেশে সুচিকিৎসা করাতে মুক্তি দিতে হবে। তা না হলে, বন্দি অবস্থায় বেগম জিয়ার কিছু হলে তার দায় দায়িত্ব এ সরকারকেই নিতে হবে।

এর আগে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বিকেল ৩টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে পদযাত্রার কর্মসূচি শুরু হয়। এতে যোগ দিতে জোহরের নামাজের পর খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন নেতাকর্মীরা। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটি সদস্যসহ সিনিয়র নেতারা, অঙ্গসংগঠনের নেতাসহ সহযোগী ও পেশাজীবী সংগঠনের নেতারা পদযাত্রায় অংশ নেয়। পদযাত্রাটি কাকরাইল মোড়, শান্তিনগর, মালিবাগ ও মগবাজার মোড়ে এসে শেষ হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট