সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
Title :
১৮০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি উদ্বিগ্ন নাগরিকদের যৌথ বিবৃতি শ্রেষ্ঠ শিক্ষককে ঘিরে সামাজিক বিতর্ক ব্যক্তিস্বাধীনতা, পেশাগত মর্যাদা ও সামাজিক মূল্যবোধের নতুন বাস্তবতা ফিটনেস সনদ ছাড়া যানবাহন চলাচল বন্ধে হাইকোর্টের রুল যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়া বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা এস. সাঈদ—অভিবাসী সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত চার্জ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল গ্রাহক স্বার্থ সুরক্ষায় পৃথক আইন প্রণয়নের প্রশ্নেও নির্দেশনা চাওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ সংস্কৃতিকর্মী ও সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ দাখিল রবীন্দ্র সরোবরে নাচ-গানে শুরু ‘বর্ষা মঙ্গল উৎসব ১৪৩৩’: নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা বাথরুমে সরকারি ওষুধের স্তূপ স্বাস্থ্যব্যবস্থার চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত দেশ গঠনে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ব্যারিস্টার কায়সার কামাল

বৃষ্টিপাতের অভাবে দেশের বিভিন্ন স্থানে আবারও বিক্ষিপ্তভাবে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ দেখা যেতে পারে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৪৩২ বার পড়া হয়েছে

বৃষ্টিপাতের অভাবে দেশের বিভিন্ন স্থানে আবারও বিক্ষিপ্তভাবে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ দেখা যেতে পারে।

ডেস্ক নিউজ আদালত বার্তা :২৫ এপ্রিল ২০২৩।

বৃষ্টিপাতের অভাবে দেশের বিভিন্ন স্থানে আবারও বিক্ষিপ্তভাবে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ দেখা যেতে পারে। তবে দীর্ঘ তাপ প্রবাহের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দু-তিনদিন পর বৃষ্টির দেখা মিলতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
এপ্রিলের অধিকাংশ সময় জুড়ে তাপ প্রবাহের পর ঈদের আগে দেখা মেলে স্বস্তির বৃষ্টির। এতে কিছুটা কমতে শুরু করে তাপমাত্রা। কিন্তু বৃষ্টিপাতের অভাবে আবারও কিছুটা বাড়ছে তাপমাত্রা।
আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বলেছেন, দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ দেখা দিতে পারে। কিন্তু তীব্র তাপ প্রবাহের আশঙ্কা নেই।

আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, আগামী দুই থেকে তিন দিন পর ঢাকা, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ ও খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত বাড়লে তাপমাত্রা আবারও কমে আসবে।

মঙ্গলবার বান্দরবানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে ঈদের পর এখনও রাস্তাঘাট যানজটমুক্ত থাকায় গরমের কারণে জনদুর্ভোগ খুব একটা চোখে পড়েনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট