1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
মানুষ হয়ে আদালতে মামলা লড়বেন রোবট আইনজীবী! - আদালত বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে যারা মনোনীত হলেন। সরকার, গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সাংবাদিকদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ নীতিমালা প্রণয়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংসদে তথ্যমন্ত্রী সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটাবেজ তৈরির পরিকল্পনা করা হয়ছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৩-১৪ মে বাজেট ২০২৬-২৭ জমির বাজারমূল্যে দিতে হবে ‘সম্পদ কর’ বললেন ডিএমপি কমিশনার বিকল্প সড়ক চালু হলে কুড়িল–রামপুরার যানজট অনেকাংশে কমবে এনটিআরসিএ’র ফাইল না নেয়ায় পিয়নকে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল ইংরেজি মাধ্যমের মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যুগোপযোগী করতে হবে। সর্বপেশার লোকের বিপুল উৎসহ উদ্দীপনায় উদযাপিত হলো পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

মানুষ হয়ে আদালতে মামলা লড়বেন রোবট আইনজীবী!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৪৪০ বার পড়া হয়েছে

#মানুষ হয়ে আদালতে মামলা লড়বেন রোবট আইনজীবী!

ডেস্ক নিউজ আদালত বার্তাঃ১২ জানুয়ারি ২০২৩।
আন্তর্জাতিক
মানুষের হয়ে এবার আদালতে মামলায় লড়ার প্রস্তুতি নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত ‘রোবট আইনজীবী’।

আগামী ফেব্রুয়ারিতে ট্রাফিক টিকিটসংক্রান্ত মামলায় এক মক্কেলের পক্ষে আদালতে লড়বে বিশ্বের প্রথম রোবট আইনজীবী। ‘ডু-নট-পে’ নামের এই এআই রোবট তৈরি করেছেন ব্রিটিশ-মার্কিন উদ্যোক্তা জোশুয়া ব্রাউডার।

‘ডু-নট-পে’ মূলত একটি আইনি পরিষেবাসংক্রান্ত চ্যাটবট। ২০১৫ সালে এটি উন্মোচন করা হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন অনুযায়ী, জোশুয়া ব্রাউডার বলেন, রোবটের এই কাজ চলবে স্মার্টফোনেই। রিয়েল টাইমে আদালতে শুনানি শোনার পর হেডফোনের মাধ্যমে নিজের মক্কেলকে আইনি পরামর্শ দেবে এই রোবট আইনজীবী।

আদালতে শুনানির সময় মক্কেল তাঁর রোবট আইনজীবীর পরামর্শ অনুযায়ী নিজের বক্তব্য দেবেন।

প্রতিষ্ঠানটি দাবি করছে, তারাই বিশ্বের প্রথম রোবট আইনজীবী তৈরি করেছে। শুরুতে একে চ্যাটবট হিসেবে উন্মোচন করা হয়েছিল। যারা লেট ফি কিংবা জরিমানাসংক্রান্ত বিষয় নিয়ে সমস্যায় রয়েছেন, তাঁরা এর মাধ্যমে আইনি পরামর্শ পেতে পারতেন। জোশুয়া বলেন, ‘এআই রোবটটিকে ট্রাফিক টিকিটসংক্রান্ত মামলার বিষয়ে প্রশিক্ষণ দিতে অনেক সময় লেগেছে।’

তিনি আরও বলেন, রোবট আইনজীবী মামলায় হারলে যেকোনো পরিমাণের জরিমানাও পরিশোধ করতে রাজি ডু-নট-পে। মামলার শুনানি আগামী ফেব্রুয়ারিতে হওয়ার কথা। তবে প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত সঠিক দিনক্ষণ, স্থান এবং মক্কেলের নামের বিষয়ে কিছু জানায়নি।

কিন্তু মামলা লড়তে এআই রোবটই কেন, এই প্রশ্নের জবাবে জোশুয়া বলেন, ব্রিটেনে আইনজীবীর ফি অনেক। ট্রাফিক টিকিটসংক্রান্ত এই মামলায় লড়ার জন্য আইনজীবীকে মক্কেলকে দিতে হতো ২০০ পাউন্ড থেকে ১ হাজার পাউন্ড।

কিন্তু রোবট আইনজীবী মামলায় লড়লে মক্কেলের পকেটের ওপর তেমন চাপ পড়বে না। জোশুয়া আশা করছে, ভবিষ্যতে আইনজীবীর জায়গা নেবে ‘এআই রোবট’।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট