রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Title :
নামের বিভ্রাটে ১০ মাস ধরে কারাগারে নির্দোষ আলমাছ: পরিচয় নিশ্চিতে হাইকোর্টের তদন্তের নির্দেশ যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান? সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি।

মেগা প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এখন উদ্বোধনের অপেক্ষায়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৪৮৬ বার পড়া হয়েছে

মেগা প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এখন উদ্বোধনের অপেক্ষায়।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা ঃ ২৭ জুলাই  ২০২৩।

পদ্মা সেতু ও মেট্রোরেলের পর এবার বাঙালির আরেক গর্বের মেগা প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এখন উদ্বোধনের অপেক্ষায়। কর্ণফুলী নদীর নিচ দিয়ে তৈরি করা দেশের প্রথম টানেল ঘিরে রোমাঞ্চিত বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের মানুষ। ৯৮ শতাংশ কাজ শেষ হওয়া টানেলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চলছে সংযোগ সড়কে কার্পেটিং, ইলেকট্রিক্যাল ওয়্যারিং ও স্ক্যানার মেশিন বসানোর কাজ। আগামী সেপ্টেম্বরে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বঙ্গবন্ধু টানেল। জাতীয় নির্বাচনের আগে হবে এর জমকালো উদ্বোধনও। এমন প্রস্তুতি নিয়েই দিনরাত কাজ চলছে দেশের প্রথম টানেলের। মাত্র দুই শতাংশ কাজ শেষ হলেই উত্তর চট্টগ্রামের সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের তৈরি হয়ে যাবে সংযোগ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট