সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
Title :
ঢাকার সিএমএম কোর্টে নিত্যদিনের  সংকটে বিচারপ্রার্থী ও আইনজীবীরা আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করলেন হাইকোর্ট আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ: পরিবেশ অধিদপ্তরের কঠোর নির্দেশনা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ, কারা সেই দুই নেতা 🌍 বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন? পর্যটক ও প্রবাসীদের জন্য পূর্ণাঙ্গ আইনি ও ব্যবহারিক নির্দেশনা সঠিক Prompt-এই লুকিয়ে শক্তি: ChatGPT ব্যবহার করে দৈনন্দিন কাজ সহজ করার ২০ কার্যকর কৌশল নীতি ও নৈতিকতা চর্চার আলোয় চরিত্রের বিকাশ মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাবই বড় সংকট: আইনমন্ত্রী দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল “নীতিমালা” কি আইন? হাইকোর্ট কি নীতিমালা প্রণয়নের নির্দেশ দিতে পারে—সংবিধান ও বিচারিক ব্যাখ্যায় স্পষ্টতা

যারা জ্বালাও-পোড়াও করছে, তাদের বিরুদ্ধে ভোট দেবেন: সজীব ওয়াজেদ জয়

  • প্রকাশিত: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৫৫০ বার পড়া হয়েছে

যারা জ্বালাও-পোড়াও করছে,
তাদের বিরুদ্ধে ভোট দেবেন: সজীব ওয়াজেদ জয়
এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা ঃ ১৮ নভেম্বর ২০২৩।

ভোটের আগ মুহূর্তে হরতাল-অবরোধের মধ্যে যে নাশকতামূলক কর্মকাণ্ড শুরু হয়েছে, তা মোকাবিলার উপায় বাতলে দিয়েছেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

তার কথায়, “এখন নির্বাচনের সময় এসেছে, এখন আবার আরেকটি সমস্যা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে; সেটি কী? সেটি হচ্ছে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জ্বালাও-পোড়াও; নিরীহ মানুষের উপর আক্রমণ। এই সমস্যাও কিন্তু সমাধান করা যায়।

“আমরা জানি গত তিন নির্বাচন ধরে প্রত্যেক নির্বাচনের ঠিক মাস দুয়েক আগে এই জ্বালাও-পোড়াও, সংঘর্ষ শুরু করে। এটার মোকাবিলা কী? এটার মোকাবিলা কিন্তু খুবই সহজ। এটার মোকাবিলা হচ্ছে- যারা জ্বালাও-পোড়াও করছে, তাদের বিরুদ্ধে ভোট দেবেন। যারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে ভোট দেবেন, নৌকায় ভোট দেবেন।”

শনিবার দুপুরে ঢাকার সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের সপ্তম আসরে তিনি এসব কথা বলেন।

দেশের ৭৫০টিরও বেশি সংগঠনের মধ্য থেকে ১২টি সংগঠনের হাতে এ পুরস্কার তুলে দেন তিনি।

তরুণদের উদ্দেশে সজীব ওয়াজেদ জয় বলেন, “বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশের যত সমস্যা আছে, দেশের বড় বড় সমস্যা নিয়েও অনেকে চিন্তা করে, দুর্নীতি বলেন- এটার সমস্যাও আপনারাই সমাধান করতে পারেন। শুধুমাত্র সরকার পারে- এটা না; আমরা সবাই কিন্তু বাংলাদেশের সকল সমস্যার মোকাবিলা করতে পারি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট