সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
Title :
ঢাকার সিএমএম কোর্টে নিত্যদিনের  সংকটে বিচারপ্রার্থী ও আইনজীবীরা আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করলেন হাইকোর্ট আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ: পরিবেশ অধিদপ্তরের কঠোর নির্দেশনা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ, কারা সেই দুই নেতা 🌍 বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন? পর্যটক ও প্রবাসীদের জন্য পূর্ণাঙ্গ আইনি ও ব্যবহারিক নির্দেশনা সঠিক Prompt-এই লুকিয়ে শক্তি: ChatGPT ব্যবহার করে দৈনন্দিন কাজ সহজ করার ২০ কার্যকর কৌশল নীতি ও নৈতিকতা চর্চার আলোয় চরিত্রের বিকাশ মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাবই বড় সংকট: আইনমন্ত্রী দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল “নীতিমালা” কি আইন? হাইকোর্ট কি নীতিমালা প্রণয়নের নির্দেশ দিতে পারে—সংবিধান ও বিচারিক ব্যাখ্যায় স্পষ্টতা

রাজনৈতিক কর্মসূচি নিয়ে আইনমন্ত্রীর কড়া বার্তা

  • প্রকাশিত: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৫২৭ বার পড়া হয়েছে

রাজনৈতিক কর্মসূচি নিয়ে আইনমন্ত্রীর কড়া বার্তা
নিঁউজ ডেস্ক আদালত বার্তা :
২৯ অক্টোবর ২০২৩ আইনমন্ত্রী আনিসুল হক

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সরকারি বাসভবনে শনিবার (২৮ অক্টোবর) বিএনপি-জামায়াতের সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী বলেছেন, দেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হবে না।
এই ন্যাক্কারজনক ঘটনায় আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধান বিচারপতি পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তি শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি সাংবিধানিক ইনস্টিটিউশন এবং তিনি বিচার বিভাগের অভিভাবক। তার সরকারি বাসভবনে আক্রমণ অর্থ পুরো বিচার বিভাগের উপর আক্রমণ এবং আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠাকে বাধাগ্রস্ত করার হুমকি প্রদর্শন। কোনো সভ্য গণতান্ত্রিক দেশের রাজনৈতিক কর্মসূচি পালনকালে প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ ও ভাঙচুর চালানোর ঘটনা নজিরবিহীন।

মন্ত্রী বলেন, গত ২৮ অক্টোবর তারিখে ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশের প্রতিশ্রুতি দিয়েও বিএনপি পূর্ব পরিকল্পিতভাবে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এদিন মহাসমাবেশের আড়ালে বিএনপির তাণ্ডবলীলার মাধ্যমে আবারও তাদের সেই পুরনো চেহারা ফুটে উঠেছে। তারা আগের মতোই আইন-শৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর ওপর ঘৃণ্য হামলা চালিয়েছে এবং পুলিশের একজন সদস্যকে বর্বরোচিতভাবে হত্যা করেছে। এই ঘৃণ্য অপরাধের তীব্র নিন্দা জানান আইনমন্ত্রী। সেইসঙ্গে বিএনপি-জামায়াতের যে কোনো কর্মসূচির বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

আইনমন্ত্রী আনিসুল হক স্পষ্টভাবে বলেন, আগামীতে রাজনৈতিক কর্মসূচির আড়ালে দেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হবে না। জনগণের জানমালের সুরক্ষা ও শান্তি-শৃঙ্ক্ষলা বজায় রাখতে সরকার কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এছাড়া নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের মধ্যে ফকিরাপুল এলাকায় সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ নিহতের ঘটনার বিচার ত্বরিত গতিতে হবে বলে আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বিএনপির সমাবেশের মধ্যে শনিবার সংঘর্ষ চলাকালে বিকেল ৪টার দিকে গুরুতর আহত হন কনস্টেবল পারভেজ। রাস্তা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট