1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
রাতে উত্তপ্ত ঢাবি ক্যাম্পাস, শিক্ষার্থীদের বিক্ষোভ। - আদালত বার্তা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর ধার্য হতে পারে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি। সৃজনশীল মানুষের সংগ্রাম: বাংলাদেশের প্রেক্ষাপট তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে যারা মনোনীত হলেন।

রাতে উত্তপ্ত ঢাবি ক্যাম্পাস, শিক্ষার্থীদের বিক্ষোভ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

রাতে উত্তপ্ত ঢাবি ক্যাম্পাস, শিক্ষার্থীদের বিক্ষোভ।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৪ জুলাই ২০২৪।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। রোববার রাত ১১টার দিকে বিক্ষোভের ডাক দেওয়া হয়। পরে প্রতিটি হল থেকে ক্যাম্পাসে মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (১৪ জুলাই) রাত ১১টা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন। সরেজমিনে দেখা যায়, হল পাড়ার প্রায় হাজার শিক্ষার্থী একত্রিত হয়েছেন। এ সময় তারা বিজয় একাত্তর হলে ঢুকতে চাইলে ছাত্রলীগের বাধার সম্মুখীন হন। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগের বাধা উপেক্ষা করে ভেতরে ঢুকে সমর্থকদের নিয়ে আসেন। পরে তারা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন।

মিছিলে তাদের ‘মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্র কারও বাপের না’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘আমার স্বাধীন বাংলায়, একের কথা চলে না’, ‘তুমি কে আমি কে, বাঙালি-বাঙালি’, ‘লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারও বাপের না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, হলের ছাত্রলীগ নেতাদের কাছ থেকে এমন আচরণ অপ্রত্যাশিত। এটা ছাত্রদের অধিকারের লড়াই। এ লড়াইয়ে আমরা আপসহীন।

বিজয় একাত্তরের হল ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী সাইদুর রহমান শরীফ বলেন, আমরা কাউকে বাধা দেইনি। যারা আন্দোলনে যেতে চায় তারা যাবে, আমরা কাউকে বাধা দিচ্ছি না। আন্দোলনকারীরা হলের ভেতরে প্রবেশ করতে চাইছিল, আমরা সেখানে বাধা দিতে চেয়েছি।

এর আগে, রাত ৯টা থেকে প্রতিটি হলের শিক্ষার্থীরা সমস্বরে ‘আমি কে তুমি কে, রাজাকার-রাজাকার’ স্লোগান দিতে থাকেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিতে থাকেন।

প্রসঙ্গত, চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিরা চাকরি পাবে না কি রাজাকারের নাতি-নাতনিরা চাকরি পাবে? মূলত প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ তৈরি হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট