1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ইউনিট-২-এ রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী - আদালত বার্তা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
একবার এফআইআর হয়ে গেলে সেটি আর প্রত্যাহার করা যায় না: হাইকোর্ট ক্ষতিপূরণ নয়, অধিকার প্রতিষ্ঠাই মুখ্য: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর প্রাসঙ্গিকতা মিথ্যা মামলা গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি, জীবিত মানুষকেও দেখানো হয় মৃত জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনার অন্তত ১৪টি ভুয়া মামলার সন্ধান পেয়েছে পিবিআই সিটি করপোরেশন: সংবিধানসম্মত পরিচালনা নিয়ে প্রশ্ন দেড় বছরে ১৫ বিচারপতির বিদায়, অন্যদের জন্য ‘সতর্কবার্তা সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জা’মিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। শাহবাগে এক নারীর একক প্রতিবাদ: “ঢাকা বাঁচাতে হকার উচ্ছেদ জরুরি”—বিতর্কের কেন্দ্রে নতুন প্রশ্ন আইন অঙ্গনে টিকে থাকার লড়াই: একজন দক্ষ আইনজীবীর করণীয় ট্রাইব্যুনালে এলেই অসুস্থতা: বিচার এড়াতে ‘রোগের নাটক’, বলছে প্রসিকিউশন ঢাকায় সাংবাদিকতা সম্মেলনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তাগিদ

রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ইউনিট-২-এ রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক আদালত বার্তা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৯৩১ বার পড়া হয়েছে



রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ইউনিট-২-এ রিঅ্যাক্টর
প্রেসার ভেসেল স্থাপনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক, আদালত বার্তাঃ২০ অক্টোবর ২০২২


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিপি) ইউনিট-২-এর রিঅ্যাক্টর প্রেসার ভেসেল (পরমাণু চুল্লী পাত্র) স্থাপনের উদ্বোধন করেছেন, যার মাধ্যমে বাংলাদেশ পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনের কাছাকাছি পৌঁছে গেল।

প্রধানমন্ত্রী সকালে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত আরএনপিপি’তে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন।

প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ২০২৩ সালে ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট থেকে একই পরিমাণ বিদ্যুৎ পাওয়া যাবে।
প্রকল্পটির প্রায় ৫৩ শতাংশ আর্থিক অগ্রগতি এবং ৫৫ শতাংশ ভৌত অগ্রগতি হয়েছে। তবে প্রথম ইউনিটের সার্বিক অগ্রগতি ৭০শতাংশ।

রূপপুর প্রকল্পটি রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বাস্তবায়ন করছে। জনশক্তি প্রশিক্ষণসহ প্রকল্পটির নির্মাণ ব্যয় ১২ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার, এবং এর ৯০ শতাংশ রাশিয়ার অর্থায়নে করা হচ্ছে।

এর আগে গত বছরের ১০ অক্টোবর, প্রধানমন্ত্রী আরএনপিপি’র প্রথম ইউনিটে আরপিভি উদ্বোধন করেছিলেন। যা বাংলাদেশকে পরমাণু শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ৩৩তম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ অনুষ্ঠানে বক্তৃতা করেন। স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান। অনুষ্ঠানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট