বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Title :
আসামিদের অনুপস্থিতিতে বিচার ও তড়িঘড়ি রায়: ট্রাইব্যুনালের আদেশে সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ মির্জা আব্বাসের সময়োপযোগী সতর্কবার্তা: ‘আমলারা সবাই চোর’—এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্য কেন? আদালত অবমাননা’: সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে ট্রাইব্যুনালে তলব শৈশবের আয়নায় মানুষ অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ সরকারি অফিসে যত্রতত্র পতাকার ব্যবহার: তদন্তে হাইকোর্টের ৩ সদস্যের কমিটি তথ্য গোপন করে জামিনের চেষ্টা: হাদি হত্যা মামলার আসামির আবেদন খারিজ, হাইকোর্টের সতর্কবার্তা ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মৃত্যুদণ্ড: রায়ের পরই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ গ্রেপ্তারের আগে পরোয়ানার সত্যতা যাচাই করুন: আইনশৃঙ্খলা বাহিনীকে হাইকোর্টের ঐতিহাসিক নির্দেশ শিক্ষানবিশ আইনজীবী গ্রহণে সর্বোচ্চ ৮ জন ৬ মাসের পিউপিলেজ যথাযথভাবে সম্পন্নে বার কাউন্সিলের কঠোর নির্দেশনা

স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগ নেতাকর্মীরা: তথ্য উপদেষ্টা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২৪০ বার পড়া হয়েছে

স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগ নেতাকর্মীরা: তথ্য উপদেষ্টা
নিউজ ডেস্ক আদালত বার্তা : ০৯ জুন ২০২৬

চলমান নিষেধাজ্ঞার মধ্যে শর্ত সাপেক্ষে আগামী স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে নির্বাচনে অংশ নিলেও তারা কোনোভাবেই দলীয় পরিচয় বা পদ-পদবি ব্যবহার করতে পারবেন না।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আগামী স্থানীয় সরকার নির্বাচনে সরকার আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেবে কি না— এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, “কোনো রকম কোনো সমস্যা নেই। একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান, (তিনি নিতে পারেন)। কারণ এই নির্বাচনটি নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবেন না।”
তিনি আরও স্পষ্ট করে বলেন, “একজন নির্দলীয় ব্যক্তি হিসেবে কেউ নির্বাচনে আসতেই পারেন। তবে তিনি যদি তার ক্যাম্পেইনে (নির্বাচনী প্রচারণায়) আওয়ামী লীগ বা তাদের দলীয় কোনো বক্তব্য প্রচার করেন, তবে সেটা সমস্যা হবে। এর বাইরে একজন নির্দলীয় ব্যক্তি হিসেবে নির্বাচনের যেসব ক্রাইটেরিয়া বা শর্ত রয়েছে, সেগুলো যদি তিনি ফুলফিল (পূরণ) করতে পারেন, তবে তিনি অবশ্যই নির্বাচন করতে পারেন।”
আওয়ামী লীগের দলীয় পদ-পদবিধারী নেতাদের বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করে ডা. জাহেদ উর রহমান বলেন, “সংগঠনের কর্মসূচি যেহেতু নিষিদ্ধ রয়েছে, তাই এই পোস্ট-পজিশন (দলীয় পদ) তো আসলে তিনি ব্যবহার করছেন না বা করতে পারেন না। তবে ব্যক্তি হিসেবে যেকোনো কেউ যদি নির্বাচনের সব শর্ত পূরণ করেন এবং মনে করেন নির্বাচন করবেন, তবে তিনি অংশ নিতে পারেন। সরকারের দিক থেকে এ ব্যাপারে বাধা দেওয়ার কোনো কারণ নেই।”
সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতিও তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট