মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Title :
আইনজীবীদের দায়বদ্ধতা নিয়ে প্রধান বিচারপতির কঠোর উদ্বেগ বিচারকের সই-সিল জাল : আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলা স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান আয়কর নিরীক্ষায় পড়লে কী করবেন? ১০ প্রশ্নের উত্তর সংস্কৃতি কি নিরপেক্ষ থাকতে পারে—নাকি অনিবার্যভাবে মতাদর্শের বাহন? রাজনীতিঅবৈধ আদেশে হয়েছিল গণভোট, সাংবিধানিক ছিল না : স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিবিদদের বক্তব্যের ভাষা ও রাজনীতির সংস্কৃতি কোথায় দাঁড়িয়ে আমরা? বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত ডা. মাহারাং বেলোচ: বেলুচ আন্দোলনের প্রতীক, নাকি রাষ্ট্রের চোখে বিতর্কিত নেতা?

হুমকির পরেই নিখোঁজ সাংবাদিক গোলাম সরোয়ার!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ১০৮৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামে সাংবাদিক গোলাম সরোয়ার নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার সন্ধান পায়নি। 

এ ঘটনায় বৃহস্পতিবার রাত নয়টার দিকে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আজকের সূর্যোদয়’র সহকারী সম্পাদক ও গোলাম সরোয়ারের সহকর্মী জুবায়ের সিদ্দিকী।

সাংবাদিক গোলাম সরোয়ার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একজন সদস্য। তিনি আজকের সূর্যোদয় চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার ও অনলাইন পোর্টাল সিটি নিউজ বিডি ডট কমের নির্বাহী সম্পাদক ও প্রকাশক হিসেবে নিয়োজিত আছেন।

এদিকে নিখোঁজ সাংবাদিক গোলাম সরোয়ারকে সম্প্রতি নিউজ সংক্রান্ত বিষয়ে ফোন করে হুমকি দেয়া হচ্ছিল বলে জানিয়েছেন চট্টগ্রামের  বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন আমাদেরকে বলেন, সাংবাদিক গোলাম সরোয়ার নিখোঁজ আছেন মর্মে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews