1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরু যেদিন - আদালত বার্তা
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
একজন আইনজীবীর অপ্রাসঙ্গিক জেরা গুণগতভাবে শক্তিশালী মোকদ্দমাকেও ধ্বংস করে দেয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, আমতলী এজলাসে আইনজীবীকে কটূক্তি করায় বাদীর কারাদণ্ড জুলাই আন্দোলনে অংশ নেয়া ২০৮ প্রবাসীকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। আইনগত দিক থেকে  অপরাধজনক বিশ্বাস ভঙ্গ (৪০৬) বনাম প্রতারণা (৪২০): বিভ্রান্তি ও বাস্তবতা অধস্তন আদালত মনিটরিংয়ে দায়িত্ব পেলেন ১৩ বিচারপতি ডিসির পর এবার ঢাকার পুলিশ সুপারও হলেন একজন নারী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে প্রায় ৪০ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে। আইনজীবীরা সমাজকে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবার জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী

২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরু যেদিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৪৪২ বার পড়া হয়েছে

২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরু যেদিন
নিউজ ডেস্ক আদালত বার্তা : মার্চ ৬, ২০২৪
২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরু যেদিন
পরীক্ষা কেন্দ্র। ছবি: সংগৃহীত
২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় নির্ধারণ করেছে আন্তশিক্ষা সমন্বয় বোর্ড। সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের প্রথম দিকে আয়োজন করা হবে।

মঙ্গলবার (৫ মার্চ) আন্তশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।
তপন কুমার সরকার বলেন, “করোনা মহামারির আগে আমরা সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে আয়োজন করতাম। আমরা আগের সেই সূচিতে ফিরে যেতে চাই। এসএসসি পরীক্ষা দ্রুত শেষ করতে পারলে এইচএসসি পরীক্ষাও আগের সূচিতে আয়োজন করা যাবে। আগে এইচএসসি পরীক্ষা এপ্রিল মাসে আয়োজন করা হতো। আশা করছি, আগামী বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি এবং এপ্রিলের শুরুতেই এইচএসসি পরীক্ষা আয়োজন করতে পারব।”
এইচএসসি পরীক্ষার সিলেবাস প্রসঙ্গে অধ্যাপক তপন কুমার বলেন, “আমাদের পরিকল্পনা ছিল পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা নেওয়া। তবে শিক্ষার্থীদের সিলেবাস শেষ করা কঠিন হওয়ায় সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট