সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Title :
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার রায় যেকোনো দিন জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলা র‍্যাব বিলুপ্ত, পুলিশের অধীনে নতুন বাহিনী এসআরবি চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়—বদলাবে কাঠামো, থাকবে বিশেষ অভিযান ও তদন্তের ক্ষমতা যুবলীগ-ছাত্রলীগ নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া আজই শেষ হতে পারে ভিসার মেয়াদ শেষ হলে শিক্ষার্থীদের দেশে ফিরতে হবে: আলবার্টার প্রিমিয়ার ২০২৭ সালের সম্ভাব্য রমজান ও ঈদুল ফিতরের সময়সূচি প্রকাশ শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য কিছু হলেই আওয়ামী লীগকে পেটাতে হবে, এই জুলুম বন্ধ করেন ভাই: ফাহাম সরকারি প্রকল্পে রাজস্ব ফাঁকি ঠেকাতে ঠিকাদারদের তথ্য চেয়েছে এনবিআর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: দেশপ্রেম, নেতৃত্ব ও মানুষের প্রতি অঙ্গীকার। ধানমন্ডি ৩২-এ ‘রাজনৈতিক সন্দেহে’ সাধারণ মানুষকে মারধরের অভিযোগ, আয়াসকে গ্রেপ্তারের দাবি

মামলায় ফাঁসানোর অভিযোগে খুলনার পুলিশের তিন কর্মকর্তা ও এক সোর্সের বিরুদ্ধে খুলনার আদালতে মামলা তদন্তে সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৪৪৬ বার পড়া হয়েছে

মামলায় ফাঁসানোর অভিযোগে খুলনার পুলিশের তিন কর্মকর্তা ও এক সোর্সের বিরুদ্ধে খুলনার আদালতে মামলা তদন্তে সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

ডেস্ক নিউজ আদালত বার্তা :১৩ এপ্রিল ২০২৩।

 

যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে খুলনার পুলিশের তিন কর্মকর্তা ও এক সোর্সের বিরুদ্ধে খুলনার আদালতে মামলা করেছেন আবদুল হামিদ গাজী নামের এক যুবক। গত ১০ এপ্রিল খুলনার মুখ্য মহানগর হাকিমের আমলি আদালত ‘সোনাডাঙ্গা থানা অঞ্চল’-এ মামলা করেন তিনি। বিচারক তরিকুল ইসলাম অভিযোগ তদন্তে সিআইডিকে নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন খালিশপুর থানার এসআই সাগর হালদার, খানজাহান আলী থানার এসআই ফাইজুল ইসলাম, পথের বাজার চেকপোস্টের এএসআই আনোয়ারুল হক এবং পুলিশের সোর্স সাদ্দাম।
মামলার অভিযোগে তিনি উলে­খ করেন, ২০২২ সালের ২১ মে এশার নামাজ পড়ে ফেরার পথে হামিদকে আটক করে খালিশপুর থানা পুলিশের একটি দল। তাঁরা হামিদকে নিয়ে ভাড়া বাসায় তল­াশি চালান। পরদিন ২২ মে হামিদ গাজীর বিরুদ্ধে জাল টাকা ও ১০০ পিস ইয়াবা জব্দ দেখিয়ে মামলা করে পুলিশ। দীর্ঘ ৯ মাস ২২ দিন জেল খেটে গত মাসে জামিনে মুক্তি পান হামিদ। মুক্তির পর এ ঘটনার বিচার চেয়ে পুলিশের মহাপরিদর্শক, কেএমপি কমিশনারের কাছে আবেদন করেন। কিন্তু প্রতিকার না পেয়ে আদালতে মামলা করেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট