রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
Title :
যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান? সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা

সিকিম ভ্রমণকারীদের জন্য সুখবর।

  • প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪
  • ৩৯৮ বার পড়া হয়েছে

সিকিম ভ্রমণকারীদের জন্য সুখবর।

বিশেষ প্রতিবেদন,আদালত বার্তাঃ২২ মে ২০২৪।

ভ্রমণপিপাসুদের জন্য এবার দারুন খবর। সিকিম ভ্রমণ করার জন্য আর নিউ জলপাইগুড়িতে নামার ঝক্কি নেই। এবার সরাসরি পৌঁছে যাওয়া যাবে পড়শি রাজ্যে। খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে সেবক-রংপো রেললাইন।সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর পুজোর ছুটিতেই সরাসরি ট্রেনে সিকিম ভ্রমণে পৌঁছে যেতে পারবেন ভ্রমণপিপাসুরা।মোট ৫০কিমি রেলপথে ১৪ টি টানেল ও ছোট বড় মিলিয়ে মোট ২৪ টি ব্রিজ পেরিয়ে শেষ গ্রন্থব্যস্থলে পৌঁছানো যাবে। সিকিম পৌঁছাতে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ স্টেশন পড়বে সেবক, রিয়াং, তিস্তা বাজার, মেল্লি এবং রংপো। শুধু পর্যটকদের সুবিধা হবে এমন নয়, স্থানীয় মানুষরা ও ভীষন ভাবে উপকৃত হবে। এর মধ্যে সবচেয়ে বড় টানেল টি প্রায় ৫ কিমি বিস্তীর্ণ।সিকিম নিঃসন্দেহে দর্শনার্থীদের জন্য স্বর্গ! ট্রেনের মধ্যে যেতে যেতে রঙিন দৃশ্য, চিত্তাকর্ষক টানেল অতিক্রম রোমাঞ্চ অনুভব করবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। পঞ্চাশ কিমি বিস্তীর্ণ রেলপথটি মনোমুগ্ধকর দৃশ্য, চিত্তাকর্ষক বক্ররেখা এবং মনোরম উপত্যকাগুলির দৃশ্য এক অসাধারণ অনুভূতি প্রদান করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট