শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Title :
আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলেকে হত্যা: ‘আমার তো একটাই ছেলে, ওকে ছাড়া বাঁচব কীভাবে’ হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার পাহাড়। নির্বাহী বিভাগে বিচারকদের প্রেষণ: বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও ন্যায়বিচারের পথে প্রধান অন্তরায় হোয়াইট হাউসে সিএনএন, এমএসনাউ ও পলিটিকো নিষিদ্ধ: ট্রাম্পের নিশানায় স্বাধীন সংবাদমাধ্যম ঢাকার ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ: জড়িতদের গ্রেফতারে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ১৫ দিনে একবার দেখা: অতিরিক্ত বন্দীতে লালমনিরহাট কারাগারে স্বজনদের চরম দুর্ভোগ হাইকোর্টের জামিনের পরও বন্দি মুক্তি না পাওয়ার অভিযোগ: চট্টগ্রাম জেল সুপারকে আদালতের শোকজ জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে: আইনমন্ত্রী শুনানিতে অসংলগ্ন কথা ও অস্বাভাবিক আচরণ: আইনজীবীর ‘ডোপ টেস্টের’ নির্দেশ আদালতের সুপ্রিম কোর্টের নির্দেশনা লঙ্ঘন করে বিচারকের ফেসবুক পোস্ট: সমালোচনা ও বিতর্ক

কুড়িগ্রামে শীতের তীব্রতায় জনজীবনে ভোগান্তি

  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪২৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে শীতের তীব্রতায় জনজীবনে ভোগান্তি
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৯ ডিসেম্বর ২০২৪
কুড়িগ্রামে শীতের তীব্রতায় জনজীবনে ভোগান্তি
শীত ও কুয়াশায় ব্যাহত হয়ে পড়েছে কুড়িগ্রামের জেলার স্বাভাবিক জীবনযাত্রা। ঘনকুয়াশায় জবুথবু হয়ে পড়েছে এ অঞ্চলের জনপদ।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দিনের অধিকাংশ সময় সূর্য মেঘে ঢাকা থাকায় সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। এসময় মধ্যে রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা। ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে যাতায়াত করছে।
আবহাওয়া পরিবর্তনের হাসপাতালগুলোতে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।

অন্যদিকে কুয়াশা ও শীতের তীব্রতায় সবচেয়ে কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছে। অপরদিকে হিমেল বাতাসে শীতের কবলে পড়েছে জেলার ওপর দিয়ে প্রবাহিত ১৬ টি নদ-নদী তীরবর্তী চর ও দ্বীপ চরের হতদরিদ্র মানুষগুলো।

সদরের পাঁচগাছী ইউনিয়নের কলেজ মোড় এলাকার বাসিন্দা মাঈনুল বলেন, ঠান্ডায় অবস্থা খুব খারাপ। রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো কুয়াশা পড়ে। রাতে ঘর থেকে বাহির হওয়ার যায় না এতো কুয়াশা। এমন পরিস্থিতিতে ছোট বাচ্চাতে নিয়ে সমস্যায় আছি।

কুড়িগ্রাম কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, এ মাসের ১৫ তারিখের পর কমপক্ষে ২টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট