রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Title :
যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান? সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা

মামলা বাতিল করার নিয়ম কী?

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৬৩৮ বার পড়া হয়েছে

 

মামলা বাতিল করার নিয়ম কী?
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১২ জুন ২০২৫

দীর্ঘদিন প্রসিকিউসন পক্ষে মামলা পরিচালনার অভিজ্ঞতা আলোকে সুপ্রিম কোর্টের আইনজীবী এম মাসুদ আলম চৌধুরী  জানিয়েছেন, ফৌজদারি কার্যবিধির আওতায় যেকোনো মামলায় যেকোনো পর্যায়ে বাতিলের আবেদন করা সম্ভব, যদি মামলার আইনি ভিত্তি দুর্বল কিংবা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা না থাকে।

তিনি বলেন, “অনেকেই জিজ্ঞেস করেন, হাইকোর্টের মামলা কি যেকোনো পর্যায়ে স্থগিত বা বাতিল করা যায় কি না। আমরা জানি, বিশেষ করে ফৌজদারি কার্যবিধিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে—মামলা বাতিল। আপনি যেকোনো পর্যায়েই মামলা বাতিলের আবেদন করতে পারবেন যদি দেখা যায়, মামলাটি পরিচালনার যৌক্তিক ভিত্তি নেই বা আইনি দৃষ্টিকোণ থেকে ত্রুটিপূর্ণ।”

আনজীবী এম মাসুদ আলম চৌধুরী জানান, থানায় যেসব মামলা দায়ের হয়, সাধারণত সেগুলোর ক্ষেত্রে পুলিশ রিপোর্ট জমা দেওয়ার পর বাতিলের আবেদন করা হয়ে থাকে। তবে প্রয়োজন হলে রিপোর্টের আগেও এমন আবেদন করা যায়। এক্ষেত্রে অবশ্যই উপযুক্ত এবং যুক্তিসঙ্গত কারণ দেখাতে হবে।

তার ভাষায়, “সেক্ষেত্রে যুক্তিসঙ্গত ও ভ্যালিড কারণ থাকতে হবে। আদালত তখন বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন।”

এই বক্তব্যে স্পষ্ট হয় যে, মামলার আইনগত ভিত্তি দুর্বল হলে বা সুষ্ঠু বিচার প্রক্রিয়ার সম্ভাবনা না থাকলে, ফৌজদারি মামলার যেকোনো স্তরেই উচ্চ আদালতে বাতিলের আবেদন জানানো আইনের পরিসীমায় পড়ে। এতে নাগরিকদের আইনগত নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি বিচার ব্যবস্থার ভারসাম্য রক্ষা সম্ভব হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট