রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
Title :
যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’? সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন: নিরাপত্তা যাচাই, নাকি রাজনৈতিক পরিচয় অনুসন্ধান? সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক ও মামলা: ডিএসসিসি প্রশাসকের কঠোর হুঁশিয়ারি। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করছেন এমপি মিষ্টি, প্রত্যাহার পুলিশ কর্মকর্তা

বিমান ভাড়া ছাড়াই বাংলাদেশি কৃষক নিতে চায় আলজেরিয়া, দেওয়া হবে জমি ও বিদ্যুৎ-সুবিধা

  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৪০১ বার পড়া হয়েছে

বিমান ভাড়া ছাড়াই বাংলাদেশি কৃষক নিতে চায় আলজেরিয়া, দেওয়া হবে জমি ও বিদ্যুৎ-সুবিধা
নিউজ ডেস্ক আদালত বার্তা : ২৮ জুন ২০২৫
বাংলাদেশ থেকে আম, আমজাত পণ্য আমদানির উদ্যোগ নিয়েছে আফ্রিকার দেশ আলজেরিয়া। এ ছাড়া দেশটি বাংলাদেশি কৃষককে বিমান ভাড়া ছাড়াই দেশটিতে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে আম চাষ ও প্রক্রিয়াজাতকরণের জন্য বিনামূল্যে জমি, সেচ ও বিদ্যুৎ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে আম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ ও প্রক্রিয়াকরণ টেকনোলজি কেন্দ্রও গড়ে তুলতে চায় আলজেরিয়া। এ সময় দুই দেশের মধ্যে সরাসরি যাত্রীবাহী বিমান চালুর পাশাপাশি পণ্য আমদানি-রপ্তানিতে কার্গো বিমান চালুর আশ্বাস দেন আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি।

শুক্রবার (২৭ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ আলজেরিয়া বিজনেস ফোরাম (বিএবিএফ) যৌথভাবে আয়োজিত এক কনফারেন্সে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি এসব প্রস্তাব দেন।

আলজেরিয়ার সঙ্গে কৃষি-বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ অন্বেষণ ও কৃষিভিত্তিক আম প্রক্রিয়াকরণ শীর্ষক এই কনফারেন্সটি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বিএবিএফের সভাপতি মো. নূরুল মোস্তফা ও সম্পাদক আলী হায়দার এবং সহসভাপতি আখতারুল ইসলাম রিমন, পরিচালক রাইহানুল ইসলাম লুনা, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশসের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিকসহ অনেকে।

ঠৈকে আবদেলৌহাব সাইদানি বলেন, আলজেরিয়া একটি উন্মুক্ত অর্থনীতির দেশ। সেখানে পর্যটন খাতে দারুণ সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ থেকে কৃষক, গবেষক ও উদ্যোক্তা নিয়ে গিয়ে আমাদের দেশের জমির গুণাগুণ ও কোনো জাতের আম চাষের উপযোগী তা যাচাই-বাছাই করতে চাই।

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহ-সভাপতি খায়রুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ আলজেরিয়া বিজনেস ফোরাম (বিএবিএফ) যৌথভাবে এক কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি। তিনি আমাদের প্রস্তাব দিয়েছেন যে বাংলাদেশি আম চাষি কৃষককে বিমান ভাড়া ছাড়াই আলজেরিয়ায় নিয়ে যাবেন। তাদের দেশে যেসব পতিত জমি আছে, তা আম চাষের জন্য দেবেন। এ ছাড়া সেচ ও বিদ্যুৎ সরবাহও দেবেন। তবে আমাদের দেশে আম বাগান ১০ থেকে ১২ বছরের জন্য ইজারা পদ্ধতিতে কৃষকরা আম চাষ করেন। কিন্তু তারা কী পদ্ধতিতে জমি ও আনুষঙ্গিক সুবিধা দেবেন, তা আমরা আলোচনা করে জেনে নেব।

এসব প্রক্রিয়ায় দুই দেশের সরকারের দ্বিপাক্ষিক অনুমোদন ও চুক্তির প্রয়োজন আছে, তা কীভাবে সমাধান হবে? জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই সব বিষয় দুই দেশের সরকারের অনুমোদ ও চুক্তি ছাড়া সম্ভব নয়। যদি আলজেরিয়া সরকার উদ্যোগ নেয়, তবে বাংলাদেশ সরকারও এ বিষয়ে চিন্তাভাবনা করে কাজ করবে আশা রাখি। তা না হলে তো সম্ভব হবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট