রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
Title :
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ, কারা সেই দুই নেতা 🌍 বিদেশে পাসপোর্ট হারালে কী করবেন? পর্যটক ও প্রবাসীদের জন্য পূর্ণাঙ্গ আইনি ও ব্যবহারিক নির্দেশনা সঠিক Prompt-এই লুকিয়ে শক্তি: ChatGPT ব্যবহার করে দৈনন্দিন কাজ সহজ করার ২০ কার্যকর কৌশল নীতি ও নৈতিকতা চর্চার আলোয় চরিত্রের বিকাশ মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাবই বড় সংকট: আইনমন্ত্রী দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল “নীতিমালা” কি আইন? হাইকোর্ট কি নীতিমালা প্রণয়নের নির্দেশ দিতে পারে—সংবিধান ও বিচারিক ব্যাখ্যায় স্পষ্টতা বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন পরিবর্তনের প্রত্যাশায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে! হাসিনাকে ভারত এই সুযোগ কেন দিল—প্রশ্ন বিএনপির

ঢাকার ঐতিহ্যবাহী মুখরোচক খাবার “মাসের বড়া”

  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৪৬৩ বার পড়া হয়েছে

ঢাকার ঐতিহ্যবাহী মুখরোচক খাবার “মাসের বড়া”

নিজস্ব প্রতিবেদন আদালত বার্তাঃ৫জুন ২০২৫

প্রথম দেখায় একে ফুচকা বলে ভুল করেন অনেকেই। প্রকৃত পক্ষে এটি  ঢাকা অঞ্চলের ও ঢাকার নিজস্ব স্বাদে ভরা ঐতিহ্যবাহী মুখরোচক হালকা স্ন্যাকস – নাম এর “মাসের বড়া”।

ঢাকা অঞ্চলের মধ্যে কেরানীগঞ্জ,সাভার,  দোহার,ধামরাই   ও  পুরান ঢাকার লালবাগ, চকবাজার, চাঁনখারপুল, বংশাল, নবাবপুর, সূত্রাপুরের আদি ঢাকাইদের বিকেলের হালকা নাস্তায় অথবা সন্ধ্যার আড্ডায়, এই মাসের বড়া যেন সোনায় সোহাগা।

এটি দেখতে ফুচকার মতো মনে হলেও, এটি আদতে ফুচকা নয় এবং এর স্বাদ ও ভিন্ন। এটি খেতে অনেক বেশি মজার, একটু শক্ত, কিন্তু ভেতরে লুকানো অদৃশ্য রহস্যময় এক স্বাদের জগৎ!

“মাসের বড়া” নামটি এসেছে “ মাসকলাই ডালের বড়া” থেকে যা মাসকালাই ডালের গুঁড়া আর পোলাও চালের গুঁড়ার মিশ্রণে ছোট ছোট গোল করে বেলে বা হাতের চাপে তৈরি করে ডুবন্ত গরম তেলে ভাজা হয়ে থাকে। ঢাকা অঞ্চলে যে মাশের বড়া পাওয়া যায় সেই  মাশের বড়া গুলো  কিছুটা শক্ত, মোটা আর ঢাকায় যে গুলো পাওয়া যায় সেই গুলো  অনেকটা নরম পাতলা হালাকা এবং মচমচে।

আসলেই মাসের বড়ার স্বাদ অন্যন্য ভিন্ন।এই মাশেে বড়া গুলো সাধারণত যেকোনো উৎসব এবং মেলার সময় বেশি পাওয়া যায়। উৎসব এবং মেলা কে কেন্দ্র করে যারা এগুলো বানান তারা সেখানে সমবেত হয়ে এইগুলো বিক্রি করে থাকেন। ইতিহাস ঐতিহ্যের ধারাবাহিকতায় আজও মাশের বড়ার চাহিদা  বিশেষ করে ঢাকা অঞ্চলের লোক জনের কাছে অত্যন্ত সমাদৃত হয়ে রয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট