1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার জন্য অভিভাবকদের কাছে আহ্বান করেন- অ্যাডভোকেট কামরুল ইসলাম - আদালত বার্তা
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিসির পর এবার ঢাকার পুলিশ সুপারও হলেন একজন নারী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে প্রায় ৪০ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে। আইনজীবীরা সমাজকে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবার জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন ১৭৩ আইনজীবীর ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার

নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার জন্য অভিভাবকদের কাছে আহ্বান করেন—- অ্যাডভোকেট কামরুল ইসলাম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৪১২ বার পড়া হয়েছে
  1. নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার জন্য অভিভাবকদের কাছে আহ্বান করেন—- অ্যাডভোকেট কামরুল ইসলাম।
  2. ডেস্ক নিউজ আদালত বার্তাঃ১৬ ডিসেম্বর ২০২২।

মহান বিজয় দিবস উপলক্ষে মতি মাস্টার স্মৃতি পাঠাগারের উদ্যোগে দু’দিনব্যাপী আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, সাবেক সফল মন্ত্রী, ঢাকা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বারবার ইতিহাস বিকৃতি করার চেষ্টা করছে।
আজকের নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর জন্য  তাদের অভিভাবক ও শিক্ষকদের প্রতি তিনি আহবান করেন। তিনি আরো বলেন যে জাতি তার সৃষ্টির সঠিক ইতিহাস জানে না সেই জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না সঠিক ইতিহাস না জানলে দেশের প্রতি মহব্বত দেশপ্রেম তৈরি হবে না। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হলে সঠিক ইতিহাস জানা অপরিহার্য। আজ সরকারের বিরোধিতাকারীরা দেশের বিরুদ্ধে বিদেশিদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যারা এদেশের স্বাধীনতা চাইনি সেই বিরোধী শক্তি আজ দেশের বিরুদ্ধে বিরোধিতা করছে। স্বাধীনতার আজ ৫১ বছর। এই ৫১ বছরে দেশ আজ উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে তাই তাঁদের ভালো লাগছে না। আর তাই সরকারের সাফল্য  তাদেরকে পিরিত করছে তাই তারা দেশের বিরুদ্ধে বিরোধিতা করছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত দেশবিরোধী বিরোধিতাকারীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
নতুন প্রজন্মের উদ্দেশ্যে তিনি আরো বলেন লেখাপড়ায় মনোযোগী হতে হবে জ্ঞান-বিজ্ঞানের সমাদৃত হতে হবে দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্যের প্রতি সজাগ থাকতে হবে এবং সকল মিথ্যাচারের বিরুদ্ধে অপশক্তির বিরুদ্ধে ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
পরে তিনি দুই দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন করেন এবং স্টল ঘুরে দেখেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাকির হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব জলিল ভূইয়া কে,রানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, সহ-সভাপতি সফউল আজম খান বারকু,কেরানীগঞ্জ মডেল থানা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ এনামুল হক, যুগ্ম সম্পাদক মনির হোসেন  শাক্তা ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান, সাবেক আহবায়ক কমিটির সদস্য হাজী আবু সিদ্দিক, তারানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান খান, সাধারণ সম্পাদক মোক্তর হোসেন,ডাক্তার ইখতিয়ার আহমেদ শাওন, ডাক্তার হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নজিউর হোসেন,আইকে শাহীন   সাংবাদিক ইহিতা জলিল ও এলাকার গন্যমান্য ব্যাক্তিগন, সামাজিক সংগঠনের, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট