1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
১০ ট্রাক অস্ত্র মামলার আসামি দীন মোহাম্মদ চিকিৎসাধীন অবস্হায় মৃত্য - আদালত বার্তা
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘন কালো মেঘে ছেয়ে গেছে ইরানের আকাশ, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’ আল-আকসা বন্ধ, তবু থামেনি ইবাদত—রাস্তায় দাঁড়িয়ে নামাজে হাজারো ফিলিস্তিনি। চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার আমাদের ব্যক্তিত্ব কাঠামোর এ প্রবণতা এমন সাত পাকে বাঁধা পড়েছে যে, এ থেকে মুক্ত হতে আমরা পারছি না সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম-বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার। বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.।

১০ ট্রাক অস্ত্র মামলার আসামি দীন মোহাম্মদ চিকিৎসাধীন অবস্হায় মৃত্য

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৮৮৪ বার পড়া হয়েছে

১০ ট্রাক অস্ত্র মামলার আসামি দীন মোহাম্মদ চিকিৎসাধীন অবস্হায় মৃত্য
ডেস্ক নিউজ, আদালত বার্তাঃ১৮ অক্টোবর ২০২২।
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আসামি দ্বীন ইসলামের মৃত্যু হয়। তিনি চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানার কুট্টপাড়ার নুরুল ইসলামের ছেলে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ১০ ট্রাক অস্ত্র মামলার ফাঁসির আসামি মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি। এর আগে গত বছরের আগস্টে এ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার (অব.) আবদুর রহিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। কারা সূত্রে জানা গেছে, দীন মোহাম্মদ চট্টগ্রাম কারাগারে বন্দী ছিলেন। চিকিৎসার জন্য গত মাসে চট্টগ্রাম থেকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আনা হয়। পরে গত ২৯ সেপ্টেম্বর তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে মৃত্যূবরন করেন । দীন মোহাম্মদ অস্ত্র খালাসে শ্রমিক সরবরাহকারী হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দীন মোহাম্মদের মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে শাহবাগ থানার এসআই মাঈনুল ইসলাম বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন না পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে না। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ১ এপ্রিল সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় ১০ ট্রাকভর্তি অস্ত্রের চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইন ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে দুটি মামলা হয়। এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় বিচারিক আদালত সাজা প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট