বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
Title :
বিস্ফোরক আইনের মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী রবিউল আলম বুদু কারাগারে আইনজীবীদের ওপর হস্তক্ষেপ বন্ধ হোক পেশাগত স্বাধীনতা, আদালতের নিরাপত্তা ও আইনের শাসনের সুরক্ষায় রাষ্ট্রের কার্যকর ভূমিকা জরুরি মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে থাকা ভবন-প্রতিষ্ঠান থেকে নিরাপত্তা অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ বার্ধক্য ও অসুস্থতার কারণ দেখিয়ে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন আবেদন হাসিনা সমর্থকদের সহিংসতা নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ‘সরকারকে অস্থিতিশীল করতে ছোট আকারের বিদ্রোহ’—চাপ বাড়ছে ঢাকা-দিল্লি সম্পর্কে তারকাখ্যাতি বনাম সক্রিয় রাজনীতি: সাফল্য, সংকট ও সমসাময়িক বাস্তবতা। যে আগুন ছড়িয়ে গেল সর্বখানে, তার দহন শুধু স্থাপনায় নয় ঐতিহ্যের আগুন: স্থাপনা পুড়লে শুধু ইট-পাথর নয়, পুড়ে যায় জাতির ইতিহাস আগামীকাল রাজধানীতে ২২ নভেম্বর শুরু হচ্ছে ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬’ বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিতে বিচারকদের নৈতিক সাহস ও বিবেকের বিকল্প নেই: আইনমন্ত্রী নড়াইলে সহিংসতা ও অগ্নিসংযোগ: প্রকৃত ক্ষয়ক্ষতি নিয়ে পাল্টাপাল্টি দাবি, নিরপেক্ষ তদন্তের আহ্বান

নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বললো যুক্তরাষ্ট্র

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৪৩২ বার পড়া হয়েছে

নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বললো যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৩ জানুয়ারি ২০২৬

ইরানে চলমান বিক্ষোভ পরিস্থিতি ‘দ্রুত অবনতির দিকে যাচ্ছে’ বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) ইরানে অবস্থিত যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের উদ্দেশে জরুরি সতর্কতা জারি করে ‘অবিলম্বে ইরান ত্যাগ করার’ আহ্বান জানিয়েছেন
দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়, ইরানজুড়ে বিক্ষোভ ‘সহিংস’ হয়ে উঠতে পারে। যার ফলে গ্রেফতার, হতাহত হওয়া এবং দৈনন্দিন জীবনে মারাত্মক ব্যাঘাত ঘটার আশঙ্কা রয়েছে।

সতর্কবার্তায় আরও জানানো হয়, ‘ইরান সরকার মোবাইল, ল্যান্ডলাইন ও জাতীয় ইন্টারনেট নেটওয়ার্কে প্রবেশাধিকার সীমিত করায় যোগাযোগে বড় ধরনের সমস্যা দেখা দিচ্ছে।’

ইরানে ভ্রমণ পরিস্থিতিও জটিল হয়ে উঠেছে বলে জানানো হয়। একাধিক এয়ারলাইনস ইরানে আসা ও যাওয়াও ফ্লাইট সীমিত বা বাতিল করেছে। দূতাবাস জানায়, কয়েকটি সংস্থা শুক্রবার (১৬ জানুয়ারি) পর্যন্ত ফ্লাইট স্থগিত রেখেছে। 

মার্কিন নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে দূতাবাস পরামর্শ দিয়েছে, সম্ভব হলে স্থলপথে আর্মেনিয়া বা তুরস্ক হয়ে ইরান ত্যাগ করতে। 

সতর্কবার্তায় স্পষ্টভাবে বলা হয়, 

এখনই ইরান ছাড়ুন। যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার ওপর নির্ভর না করে ইরান ছাড়ার পরিকল্পনা তৈরি করুন।

এছাড়া যারা ইরান ছাড়তে পারছেন না তাদের জন্য নিরাপদ স্থানে অবস্থান, পর্যাপ্ত খাদ্য, পানি, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি বিক্ষোভ এড়িয়ে চলা এবং আশপাশের পরিস্থিতির প্রতি সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরান ‘দ্বৈত নাগরিকদের’ ঝুঁকির কথা উল্লেখ করে দূতাবাস জানায়, 

ইরান সরকার দ্বৈত নাগরিকত্ব স্বীকার করে না এবং তাদের কেবল ইরানি নাগরিক হিসেবে বিবেচনা করে। ফলে দ্বৈত নাগরিকদের ইরানি পাসপোর্টে দেশ ত্যাগ করতে হবে।

সতর্কবার্তায় আরও বলা হয়, 

যুক্তরাষ্ট্রের নাগরিকরা ইরানে জিজ্ঞাসাবাদ, গ্রেফতার ও আটক হওয়ার গুরুতর ঝুঁকিতে রয়েছেন। যুক্তরাষ্ট্রের পাসপোর্ট বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্টতা দেখালেই তা আটক হওয়ার কারণ হতে পারে।

এদিকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস নিউজ এজেন্সি দাবি করেছে, চলমান অস্থিরতায় এখন পর্যন্ত ৫৪৪ জন নিহত এবং ১০ হাজার ৬৮১ জনের বেশি মানুষকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানান, ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সব ধরনের বিকল্প, এমনকি সামরিক পদক্ষেপের বিষয়টিও বিবেচনায় রাখছেন। তবে কূটনীতিক সমাধানই ট্রাম্পের ‘প্রথম পছন্দ’ বলে জানান লেভিট।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট