শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
Title :
গুম-নির্যাতনের বিচার চায় সবাই, দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকার আহ্বান ফখরুলের এনআইডি মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে তা নবায়ন বাধ্যতামূলক করার কথা ভাবছে ইসি হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি বাংলাদেশিদের জন্য পুনরায় চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা ঢাকাসহ ৫ কেন্দ্রে মিলবে সেবা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নন-প্র্যাক্টিশনার সদস্যদের ৩০ জুলাইয়ের মধ্যে সদস্যপদ স্থগিতের নির্দেশ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির যুবলীগ নেতার মৃত্যুর ঘটনায় এসপি মাসুদ সহ ৮ জনের বিরুদ্ধে আদালতে এজাহার দাখিল করেছেন মৃত  নুরুল আলমের মা নূর জাহান। হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট মুন্সীগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু কিশোরগঞ্জে জামান খুনের মামলায় খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন।

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০৭ বার পড়া হয়েছে

আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন।
বিশেষ প্রতিবেদন আদালত বার্তা ৮ ফেব্রুয়ারি ২০২৬
ভালোবাসা হলো আবেগ প্রকাশের সবচেয়ে সুন্দর রূপ। এটি এমন একটি আবেগ যা প্রকাশের চেয়ে অনুভূত বেশি হয়। অর্থাৎ সবটুকু কখনোই প্রকাশ করা যায় না। আমরা সবাই শৈশবকাল থেকে চিরন্তন ভালোবাসার গল্প পড়েছি। রোমিও-জুলিয়েট হোক বা লায়লা-মজনু, প্রত্যেক ভালোবাসার কাহিনিই দু’জনের ভেতরকার প্রেমকেই বোঝায়। ১৪ ফেব্রুয়ারির সর্বাধিক প্রতীক্ষিত ভালোবাসা দিবসের পূর্ববর্তী ভ্যালেন্টাইনস সপ্তাহে আপনার ভালোবাসা প্রকাশের চেয়ে আর ভালো উপায় কী?
ভালোবাসার মানুষ হিসেবে কাউকে চাওয়ার আগে অবশ্যই তার সম্মতি প্রয়োজন। আর তার এই সম্মতি আদায় করতে হবে খুব শালীন ও সবচেয়ে সুন্দর উপায়ে, তাই না? ভ্যালেন্টাইনস সপ্তাহের আজকের দিনটি অর্থাৎ ৮ ফেব্রুয়ারি ‘প্রোপজ ডে’ হিসেবে পালিত হয়। আর মনের মানুষকে মনের কথা জানানোর জন্য আজকের দিনটিই তাই সবচেয়ে সুন্দর দিন।
আজকের দিনটি ভালোবাসার সপ্তাহের দ্বিতীয় দিন। যা কি-না সাত ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত উদযাপিত হয়। গতকাল ছিলো সম্ভাব্য ভালোবাসার মানুষটিকে গোলাপ দেওয়ার দিন অর্থাৎ ‘রোজ ডে’। যারা তাদের প্রিয়জনকে গোলাপ দেওয়ার সুযোগ হারিয়েছেন তারা আজকের এই প্রোডজ ডে-টি ভালোবাসা জানানোর কাজে ব্যবহার করতে পারেন।
বিশেষ মানুষটিকে মনের কথা জানিয়ে দেওয়াটা এতো সহজ নয় কারণ আপনি কী বলবেন এবং কী করতে চাচ্ছেন তা আগে থেকেই গুছিয়ে নেওয়া দরকার। ভালোবাসার মানুষের সামনে আমাদের ভালোবাসা প্রকাশের সময় এলেই মুশকিলে পড়ে যেতে হয়। কাউকে প্রোপজ করাটা আসলে এমন একটি বিষয় যা কেবল একবারই করা সম্ভব এবং আপনি যদি সঠিক জায়গায় কড়া নাড়তে পারেন তবে পছন্দের মানুষটির ভালোবাসা অর্জন করতে পারবেন।
অপরপক্ষ আপনার প্রস্তাব গ্রহণ করলে খুব স্বাভাবিকভাবেই তা আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে শতগুণ। কোনো একজন মানুষ সারাজীবন আপনার সঙ্গে চলতে আগ্রহী, এমনটা ভাবলেই তো খুশিতে মাথা এলোমেলো হয়ে যাওয়ার কথা! সারাজীবন ধরে পরস্পর আবেগ ভাগাভাগির এই প্রক্রিয়াটি শুরু হয় ‘প্রোপজ’-এর মাধ্যমে। তাই এই দিনটিকে একটি বিশেষ করে তুলতে এখানে কয়েকটি উদ্ধৃতি রইলো-
* কিছু সময় স্বপ্নের চেয়ে বাস্তবই বেশি সুন্দর হয়। ঠিক একারণেই আমি তোমায় ভালোবাসি!
পৃথিবীর আনাচে কানাচে বহু প্রেমকাহিনি লুকিয়ে রয়েছে। কিন্তু আমাদেরটাই এরমধ্যে সবচেয়ে মিষ্টি, তুমি কি আমার হবে?
* এটা হয়তো আমাদের অজান্তেই কেউ লিখে গিয়েছিলেন, তাই ভবিষ্যৎ আমাদের এক সুতোয় গেঁথেছে।
আমাদের চারপাশের পৃথিবীটা খুবই ছোট। সেখানে যখন আমরা এমন একজনকে খুঁজে পাই যার সঙ্গে মন খুলে দুই মিনিট কথা বলা ছাড়াও সম্পূর্ণ বোঝাপড়া একটা দারুণ পর্যায়ে থাকে। সেখানে ভালোবাসায় কোনো ভয় থাকে না। এমন একজন মানুষ আপনিও খুঁজে পান, আজকের দিনে এমনটাই প্রত্যাশা।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews