বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
Title :
বাংলাদেশিদের জন্য পুনরায় চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা ঢাকাসহ ৫ কেন্দ্রে মিলবে সেবা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নন-প্র্যাক্টিশনার সদস্যদের ৩০ জুলাইয়ের মধ্যে সদস্যপদ স্থগিতের নির্দেশ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির যুবলীগ নেতার মৃত্যুর ঘটনায় এসপি মাসুদ সহ ৮ জনের বিরুদ্ধে আদালতে এজাহার দাখিল করেছেন মৃত  নুরুল আলমের মা নূর জাহান। হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট মুন্সীগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু কিশোরগঞ্জে জামান খুনের মামলায় খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের ঢাকার প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ও ট্রাফিক বিভাগ। সাতাত্তর বছরে আওয়ামী লীগ: নিষেধাজ্ঞা, সংকট ও পুনর্গঠনের চ্যালেঞ্জ চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ওসমান গনি মনসুর সংবর্ধিত হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে হতে হবে :এম এ মালেক 

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নন-প্র্যাক্টিশনার সদস্যদের ৩০ জুলাইয়ের মধ্যে সদস্যপদ স্থগিতের নির্দেশ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নন-প্র্যাক্টিশনার সদস্যদের ৩০ জুলাইয়ের মধ্যে সদস্যপদ স্থগিতের নির্দেশ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ২৫ জুন, ২০২৬ 
আদালত প্রতিবেদক, চট্টগ্রাম | চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সমিতিতে তালিকাভুক্ত নন-প্র্যাক্টিশনার সদস্যদের আগামী ৩০ জুলাই, ২০২৬ইং তারিখের মধ্যে স্ব-উদ্যোগে সদস্যপদ স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাঁদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করবে সমিতি।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অফিশিয়াল প্যাডে জারিকৃত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমিতিতে তালিকাভুক্ত যেসব সদস্য আইন পেশায় নিয়মিত প্র্যাকটিস না করে বিভিন্ন সরকারি, আধা-সরকারি, বেসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, অর্থ বিনিয়োগকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস (Full-time) বা খণ্ডকালীন (Part-time) চাকরি করছেন, তাঁদের আগামী ৩০.০৭.২০২৬ইং তারিখের মধ্যে নিজ দায়িত্বে সমিতির সদস্যপদ স্থগিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্রের পরিচ্ছেদ ৩ এর ৭(১) বিধি মোতাবেক দুই শ্রেণীর পেশাজীবী এই নির্দেশনার বাইরে থাকবেন। আইন বিষয়ে শিক্ষকতা এবং দেশের কোনো প্রতিষ্ঠানে ‘আইন কর্মকর্তা’ (Law Officer) হিসেবে কর্মরত আছেন—এমন প্রামাণ্য দলিল বা তথ্য-প্রমাণ সমিতির কার্যালয়ে দাখিল সাপেক্ষে তাঁরা তাঁদের সদস্যপদ বহাল রাখতে পারবেন।
সমিতির সিদ্ধান্ত অমান্য করে যারা পূর্ণ দিবস বা খণ্ডকালীন চাকরি করার পাশাপাশি অবৈধভাবে আইনজীবী সমিতির সদস্যপদ বা সুবিধা বহাল রাখবেন, তাঁদের চিহ্নিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত চাকরি বা ব্যবসার সাথে জড়িত কোনো সদস্যের নাম, ঠিকানাসহ সুনির্দিষ্ট কোনো তথ্য যদি কারো জানা থাকে, তবে তা আইনজীবী সমিতির প্রধান কার্যালয় অথবা লাইব্রেরী হলের সামনে রক্ষিত নির্দিষ্ট ‘অভিযোগ বক্সে’ জমা দেওয়ার জন্য বারের পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে। এই প্রক্রিয়ায় তথ্য প্রদানকারী বা অভিযোগকারীর নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews