শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
Title :
সপ্তাহে একবারের ইনসুলিন চালু ভারতে, কমবে খরচ ও ইনজেকশনের ঝামেলা সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা করতে চায় সরকার দেশে বিচারাধীন মামলার সংখ্যা ৪৬ লাখ ছাড়িয়েছে: সংবিধানের ন্যায়বিচার নিশ্চিতে বাড়ছে চাপ ধানমন্ডিতে চিকিৎসক ধীপ্রার মৃত্যু: কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ নিজেদের প্রণীত আইনেই মানবতাবিরোধী অভিযোগে বিচারের মুখে আ.লীগ: নিষিদ্ধ ঘোষণার আইনি পথ কতটা বাস্তবসম্মত? স্টেশনের নীরব মৃত্যু: বুবি হত্যাকাণ্ডে উন্মোচিত প্রান্তিক জীবনের নিরাপত্তাহীনতা হাইকোর্টের রায়: সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুবার্ষিকীতে আইনজীবীদের শ্রদ্ধা কারাগারে বাড়ছে বন্দি মৃত্যু: চিকিৎসক-অ্যাম্বুলেন্স সংকটে সময়মতো মিলছে না জরুরি চিকিৎসা আদালত ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণে জোর, দ্রুত অবকাঠামো উন্নয়নের নির্দেশনা

সপ্তাহে একবারের ইনসুলিন চালু ভারতে, কমবে খরচ ও ইনজেকশনের ঝামেলা

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সপ্তাহে একবারের ইনসুলিন চালু ভারতে, কমবে খরচ ও ইনজেকশনের ঝামেলা
আন্তর্জাতিক ডেস্ক, আদালত বার্তাঃ১০ জুলাই ২০২৬
ডায়াবেটিস রোগীদের প্রতিদিন ইনজেকশন নেওয়ার কষ্ট কমাতে ভারতে বাণিজ্যিকভাবে চালু হয়েছে সপ্তাহে একবার ব্যবহারের নতুন ইনসুলিন ‘আউইকলি’। প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগীদের জন্য অনুমোদিত এই আধুনিক চিকিৎসা পদ্ধতি বছরে ইনজেকশনের সংখ্যা ৩৬৫টি থেকে কমিয়ে মাত্র ৫২টিতে নামিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বর্তমানে প্রায় ১০ কোটি ১০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এবং আরও ১৩ কোটি ৬০ লাখ মানুষ প্রি-ডায়াবেটিস অবস্থায় রয়েছেন। এই প্রেক্ষাপটে নতুন এই ইনসুলিন বাজারে আসা রোগীদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।
ডেনমার্কভিত্তিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি নোভো নরডিস্ক জানায়, ইনসুলিন আইকোডেক জেনেরিকের এই ওষুধটি রক্তের অ্যালবুমিন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে দীর্ঘ সময় শরীরে সক্রিয় থাকে। ফলে এটি টানা এক সপ্তাহ ধরে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। প্রচলিত ইনসুলিনের মতো প্রতিদিন ইনজেকশন না নিয়ে প্রি-ফিল্ড ফ্লেক্সটাচ পেনের মাধ্যমে সপ্তাহে একবার পেট, উরু বা বাহুর চামড়ার নিচে প্রয়োগ করা যায়।
টাইপ-১ ডায়াবেটিস রোগীরা খাবারের সময় ব্যবহৃত স্বল্পমেয়াদি ইনসুলিনের পাশাপাশি এটি নিতে পারবেন। অন্যদিকে, টাইপ-২ রোগীরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এককভাবে অথবা অন্যান্য ওষুধের সঙ্গে এটি ব্যবহার করতে পারবেন।
বিশেষজ্ঞদের মতে, সুইয়ের ভয়, ব্যথা ও জটিল নিয়মের কারণে অনেক রোগী প্রয়োজনের তুলনায় গড়ে ৭ থেকে ৯ বছর দেরিতে ইনসুলিন থেরাপি শুরু করেন। সপ্তাহে একবারের এই ইনসুলিন চালু হলে সেই প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে।
দাম ও খরচের হিসাব
আউইকলির ৭০০ ইউনিটের ১ মিলিলিটার ফ্লেক্সটাচ পেনের দাম নির্ধারণ করা হয়েছে ২,৬১১ ভারতীয় রুপি (প্রতি ইউনিট প্রায় ৩.৭৩ রুপি)। কোম্পানির দাবি, এটি বাজারে প্রচলিত দৈনিক ইনসুলিনের তুলনায় প্রতি ইউনিটে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত সাশ্রয়ী।
গড়ে একজন রোগীর দৈনিক ১০ ইউনিট ইনসুলিন প্রয়োজন হলে সপ্তাহে ৭০ ইউনিট লাগে, যা একবার ইনজেকশনের মাধ্যমে নেওয়া সম্ভব। এতে সাপ্তাহিক খরচ দাঁড়াবে প্রায় ২৬১ রুপি। এছাড়া ২,১০০ ইউনিটের ৩ মিলিলিটার পেনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭,৮৩৩ রুপি।
নতুন এই প্রযুক্তিনির্ভর ইনসুলিন ডায়াবেটিস ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে এবং ভবিষ্যতে এটি রোগীদের চিকিৎসা গ্রহণে আগ্রহ বাড়াতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সূত্র: উইয়ন নিউজ, রয়টার্স

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews