বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
Title :
মির্জা আব্বাসের সময়োপযোগী সতর্কবার্তা: ‘আমলারা সবাই চোর’—এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্য কেন? আদালত অবমাননা’: সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে ট্রাইব্যুনালে তলব শৈশবের আয়নায় মানুষ অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ সরকারি অফিসে যত্রতত্র পতাকার ব্যবহার: তদন্তে হাইকোর্টের ৩ সদস্যের কমিটি তথ্য গোপন করে জামিনের চেষ্টা: হাদি হত্যা মামলার আসামির আবেদন খারিজ, হাইকোর্টের সতর্কবার্তা ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মৃত্যুদণ্ড: রায়ের পরই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ গ্রেপ্তারের আগে পরোয়ানার সত্যতা যাচাই করুন: আইনশৃঙ্খলা বাহিনীকে হাইকোর্টের ঐতিহাসিক নির্দেশ শিক্ষানবিশ আইনজীবী গ্রহণে সর্বোচ্চ ৮ জন ৬ মাসের পিউপিলেজ যথাযথভাবে সম্পন্নে বার কাউন্সিলের কঠোর নির্দেশনা ড. এস জয়শঙ্কর ও কিয়োকো: টোকিওর বসন্তে বোনা এক অনন্য ভালোবাসার গল্প

কক্সবাজার পর্যন্ত বর্ধিত হচ্ছে মহানগর এক্সপ্রেস

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৩৫ বার পড়া হয়েছে

কক্সবাজার পর্যন্ত বর্ধিত হচ্ছে মহানগর এক্সপ্রেস
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ০২ আগস্ট, ২০২৬
ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্ত নগর মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত বর্ধিত করা হচ্ছে। আগস্টেই ট্রেনটির নতুন গন্তব্যের বিষয়ে ঘোষণা আসতে পারে বলে রেলওয়ের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
এ ক্ষেত্রে ট্রেনটির পরিচালন ও যাত্রার সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে।
সম্প্রতি ঢাকা-কক্সবাজার পথে নতুন এক জোড়া ট্রেন চালুর বিষয়ে আলোচনা শুরু হয়েছে। রেলপথমন্ত্রী হাবিবুর রশিদ নতুন এক জোড়া ট্রেন চালুর ঘোষণা দেওয়ার পর ট্রেনটির নাম ও চলাচলের সময় নিয়ে যাত্রীদের মধ্যে নানা আলোচনা চলছে।
তবে রেলওয়ের সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নতুন ট্রেন চালুর পরিবর্তে ঢাকা-চট্টগ্রাম রুটের মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত বর্ধিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। ট্রেনটির পরিচালন সময় ও যাত্রাপথে কিছুটা পরিবর্তন আনা হতে পারে।
রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কেউ কেউ অবশ্য বলছেন, একটি রেক দিয়ে এত দূরের গন্তব্যে ২৪ ঘণ্টার মধ্যে দুই দফা ট্রেন পরিচালনা করা কঠিন। এতে নিয়মিত বিলম্বের আশঙ্কা রয়েছে।
এ ক্ষেত্রে জামালপুর-ময়মনসিংহ রুটে চলাচলকারী বিজয় এক্সপ্রেসের উদাহরণও টানছেন তাঁরা।
এ বিষয়ে পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) সুবক্তগীন রবিবার (২ আগস্ট) দুপুরে বলেন, ‘মহানগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের বদলে কক্সবাজার পর্যন্ত বর্ধিত করা হবে। ইতোমধ্যে এ লক্ষ্যে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।’
প্রসঙ্গত, মহানগর এক্সপ্রেস বর্তমানে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে চলাচল করছে। ট্রেনটি বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় এবং রাত ৯টা ২০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে।
মহানগর এক্সপ্রেসের যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত বর্ধিত করা হলে পর্যটক ও ভ্রমণপিপাসু যাত্রীদের জন্য রেলপথে কক্সবাজার যাতায়াতের সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট