রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
Title :
চীনা দূতাবাসে হামলার হুমকি: কূটনৈতিক নিরাপত্তায় বাড়তি সতর্কতা, তৎপর গোয়েন্দারা যানজট নিয়ন্ত্রণে ড্রোন সার্ভিলেন্স, এআই ক্যামেরার পর ঢাকার ট্রাফিকে নতুন প্রযুক্তি গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস স্মার্টফোন, AI ও আইনজীবীর নতুন Drafting Assistant Junior Lawyer-এর Drafting দক্ষতায় আসছে নতুন পরিবর্তন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন, মধ্যরাতে প্রজ্ঞাপন মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েশন: প্রশিক্ষণ, দক্ষতা ও বাস্তব কাজের পূর্ণাঙ্গ রোডম্যাপ। বিশেষ প্রতিবেদন নিট এফডিআই ৩৯.৩৬% বাড়লেও নতুন বিনিয়োগে ভাটা পরিসংখ্যানের আড়ালে কি আস্থার সংকট? স্থানীয় সরকার নির্বাচন: সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবেদন চাইলেন সিইসি সীমান্ত নিরাপত্তায় সক্ষমতা বাড়াচ্ছে সরকার চিকেনস নেকে’ চতুর্থ রেললাইনের অনুমোদন ভারতের

গণভবনে চলছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১০১৪ বার পড়া হয়েছে

গণভবনে চলছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা
নিজস্ব প্রতিবেদক,আদালত বার্তা
আপডেট : ২৮ অক্টোবর ২০২২,


বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা শুরু হয়েছে। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বিকাল সাড়ে চারটায় বসে বৈঠক।

বৈঠকে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় কমিটির সদস্যরা।


জানা গেছে, বৈঠকে এক ডজন এজেন্ট নিয়ে আলোচনা করা হবে। মেয়াদোত্তীর্ণ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সম্মেলন তারিখ ঠিক করা হবে। একই সঙ্গে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের তারিখও ঠিক করা হবে।

এছাড়া বর্তমানে বিএনপির সমাবেশ ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে রাখতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে দলের এক কেন্দ্রীয় সদস্য জানান, বৈঠকের লিখিত এজেন্ডা মূলত ১১টি। এর মধ্যে রয়েছে শোক প্রস্তাব পাঠ, ৩ নভেম্বর জেল হত্যা দিবস, ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস, ২৭ নভেম্বর শহীদ ডা. মিলন দিবস, ৫ ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল-২০২২, দেশের আর্থসামাজিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং বিবিধ।


আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট