সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
Title :
খালাস পাওয়ার পরও ৮ বছর কারাগারে: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা বণ্টন মামলায় পৃথক স্বত্ব ঘোষণার মামলা ছাড়াই স্বত্বের প্রশ্ন নির্ধারণ করা যায়: হাইকোর্ট বিচার্য বিষয় বা Fact in Issue কী? মামলার সিদ্ধান্তের কেন্দ্রে যে প্রশ্ন সংবিধানে আসছে মৌলিক পরিবর্তন: জানুয়ারিতে বিল পাসের পর হবে গণভোট। আয়কর রিটার্নে তথ্য গোপন: কী বলছে আইন, কী হতে পারে শাস্তি? একাধিক মামলার সাজা একসঙ্গে চলবে না আদালতের নির্দেশ ছাড়া: হাইকোর্ট বিকাশ-রবি-বাংলালিংকসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন শাখাহীন ব্যাংকিংয়ের নতুন যুগের পথে বাংলাদেশ ‘র’ এজেন্ট সন্দেহে ভারতীয় নাগরিক রিমান্ডে: আইনি প্রক্রিয়া, কূটনৈতিক অধিকার এবং আইনি বিশ্লেষণ দেশে বিচারকের স্বল্পতা একটি সুপরিচিত বাস্তবতা: অ্যাটর্নি জেনারেল

অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

​নিউজ ডেস্ক, আদালত বার্তা ঢাকাঃ২৮ সেপ্টেম্বর ২০২৬:

​কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেই—এমন ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এসব অননুমোদিত প্ল্যাটফর্মে লেনদেন থেকে দেশের সব ব্যক্তি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানকে বিরত থাকার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

​ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার তদারকির অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগ রোববার এ সংক্রান্ত একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করে।

​কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০২৪’-এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স বা অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পেমেন্ট সিস্টেম পরিচালনা কিংবা পেমেন্ট সেবা দিতে পারে না। আইনের ৪(২) ধারার এই বিধান লঙ্ঘন করলে ৩৭(১) ধারা অনুযায়ী তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

​চিহ্নিত অননুমোদিত ২২ প্ল্যাটফর্ম:

কেন্দ্রীয় ব্যাংকের নজরদারিতে চিহ্নিত অবৈধ প্ল্যাটফর্মগুলো হলো— বহুদূর পে, জিনি পে, পেটিলার, বেঙ্গলি পে, পেরোয়া বিডি, সহজ পে বিডি, ইজি পে ওয়ে, একে পে, বিডি পে, সাজঘর পে, আস্থা পে/সি পে, উদ্যোক্তা পে, ওয়ালেট মিক্স, বিটিটি পে, ইজি পে অটোমেশন, ইউনিক পে বিডি, বিডি অটো পে, আরএইচ পে বিডি, ইজি পে, অটো পে লিমিটেড, বিশ্বস্ত এবং পিপড়া পে।

​আর্থিক ও আইনি ঝুঁকি:

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক সতর্ক করে জানিয়েছে, অনুমোদনহীন এসব প্ল্যাটফর্মে যেকোনো ধরনের লেনদেন করলে ব্যক্তি ও প্রতিষ্ঠান চরম আর্থিক এবং আইনি (নিয়ন্ত্রক) ঝুঁকিতে পড়তে পারে। এর দায়ভার গ্রাহককেই বহন করতে হবে।

​দেশের ডিজিটাল পেমেন্ট খাতের ওপর নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে প্রয়োজনীয় অনুমোদন বা লাইসেন্স ছাড়া পেমেন্ট সেবা পরিচালনাকারী যেকোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনার পর অনলাইন আর্থিক লেনদেনে কেবল অনুমোদিত ও বৈধ পেমেন্ট গেটওয়ে বা সেবা ব্যবহার করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট