বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
Title :
বিস্ফোরক আইনের মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী রবিউল আলম বুদু কারাগারে আইনজীবীদের ওপর হস্তক্ষেপ বন্ধ হোক পেশাগত স্বাধীনতা, আদালতের নিরাপত্তা ও আইনের শাসনের সুরক্ষায় রাষ্ট্রের কার্যকর ভূমিকা জরুরি মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে থাকা ভবন-প্রতিষ্ঠান থেকে নিরাপত্তা অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ বার্ধক্য ও অসুস্থতার কারণ দেখিয়ে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন আবেদন হাসিনা সমর্থকদের সহিংসতা নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ‘সরকারকে অস্থিতিশীল করতে ছোট আকারের বিদ্রোহ’—চাপ বাড়ছে ঢাকা-দিল্লি সম্পর্কে তারকাখ্যাতি বনাম সক্রিয় রাজনীতি: সাফল্য, সংকট ও সমসাময়িক বাস্তবতা। যে আগুন ছড়িয়ে গেল সর্বখানে, তার দহন শুধু স্থাপনায় নয় ঐতিহ্যের আগুন: স্থাপনা পুড়লে শুধু ইট-পাথর নয়, পুড়ে যায় জাতির ইতিহাস আগামীকাল রাজধানীতে ২২ নভেম্বর শুরু হচ্ছে ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬’ বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিতে বিচারকদের নৈতিক সাহস ও বিবেকের বিকল্প নেই: আইনমন্ত্রী নড়াইলে সহিংসতা ও অগ্নিসংযোগ: প্রকৃত ক্ষয়ক্ষতি নিয়ে পাল্টাপাল্টি দাবি, নিরপেক্ষ তদন্তের আহ্বান

বিস্ফোরক আইনের মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী রবিউল আলম বুদু কারাগারে

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

বিস্ফোরক আইনের মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী রবিউল আলম বুদু কারাগারে

​আদালত বার্তা প্রতিবেদক | ঢাকা

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬

​রাজধানীর ধানমন্ডি মডেল থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য মো. রবিউল আলম বুদুকে (৬২) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিনি এ মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন।

​মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাকে হাজির করা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন।

​গ্রেপ্তারকৃত মো. রবিউল আলম বুদু নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং আইন সহায়ক কমিটির বর্তমান সদস্য। এছাড়া তিনি পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী হিসেবেও পরিচিত। এর আগে সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে স্থানীয় জনতার সহায়তায় ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

​আদালতের কার্যক্রম ও শুনানি

মঙ্গলবার বিকেলে রবিউল আলম বুদুকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধানমন্ডি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুব উল আলম।

​আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলার প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে আসামিসহ অজ্ঞাতনামাদের উপস্থিতির সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রকাশ করেছেন। তার দেওয়া তথ্য ও পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। জামিনে মুক্তি পেলে আসামি চিরতরে পলাতক হওয়ার পাশাপাশি পুনরায় এ ধরনের অপরাধে জড়াতে পারেন—এমন আশঙ্কায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন।

​শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী ও তপু নাসরিনসহ বেশ কয়েকজন আইনজীবী তার জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জামিনের তীব্র বিরোধিতা করে আসামিকে কারাগারে পাঠানোর পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

​মামলার প্রেক্ষাপট

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর রাত আনুমানিক ২টা ১০ থেকে ২টা ২০ মিনিটের দিকে ধানমন্ডি মডেল থানাধীন ৭/এ নম্বর রোডের কেএফসি রেস্টুরেন্টের সামনে অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন দুষ্কৃতকারী রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যসহ অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

​পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাল কসটেপ দিয়ে মোড়ানো জর্দার কৌটার দুটি টুকরাসহ বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ জব্দ করে। এ ঘটনায় গত ২৩ নভেম্বর ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ধানমন্ডি মডেল থানায় বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬ ধারায় মামলাটি দায়ের করে পুলিশ। ওই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে রবিউল আলম বুদুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট