1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। - আদালত বার্তা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার একজন আইনজীবী হিসেবে কি ভাবে অল্প সময় ব্যারিস্টার হতে পারেন। তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পদের ওপর আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর ধার্য হতে পারে সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭টি মামলার শুনানি, ১৭৭টি নিষ্পত্তি। সৃজনশীল মানুষের সংগ্রাম: বাংলাদেশের প্রেক্ষাপট তনু হত্যার ১০ বছর পর প্রথম আসামি কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার।

কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫৭ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

ডেস্ক নিউজ আদালত বার্তাঃ৩ফেব্রুয়ারি ২০২৩।

বাংলাদেশ আওয়ামী লীগের কেরানীগঞ্জ মডেল থানা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় কমিটির নেতৃবৃন্দ কে নিয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব বেনজীর আহমেদ, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব সহ কমিটির সকল সম্পাদকমন্ডলী, সদস্যবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ধানমন্ডি ৩২এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। সেই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার সভাপতি জনাব ইউসুফ আলী চৌধুরী সেলিম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের,
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ কামরুল ইসলাম এমপি মহোদয় কে
এবং বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা জেলার সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব মির্জা আজম এমপি কে  এবং  ঢাকা জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ ও সাধারণ সম্পাদক পনিরুজামান তরুণ কে পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়ায় শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শেকে হৃদয়ে ধারন করে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে নিয়ে আগামী পথ চলায় সংগঠনকে এগিয়ে নিয়ে যাব এবং প্রধানমন্ত্রীর জন নেত্রী শেখ হাসিনার ভিশন -২০৪১ বাস্তবায়নের জন্য সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করব।  ২০২৪ সালের নির্বাচনে ঢাকা -২ আসনে আবারো বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম  কে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নমিনেশন  পাবেন বিশ্বাস ও আস্থা রাখি।  তার জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করে কেরানীগঞ্জ মডেল থানার তথা ঢাকা -২ আসনের সংসদ সদস্য হিসাবে নৌকার প্রতীকের প্রার্থী হিসেবে  জয় যুক্ত করে জননেত্রী শেখ হাসিনা কে উপহার দিবো। এবং সবাইকে নিয়ে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সংগঠনকে শক্তিশালী করে এই পথ চলতে চাই।  এই পথ চলায় সবার দোয়া ও সমর্থন কামনা করছি।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট