1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, স্মার্টফোন ও ইন্টারনেটের যুগে বই পড়া কমে গেছে। বড় হতে হলে বই পড়ার বিকল্প নেই। - আদালত বার্তা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম-বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার। বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.। আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন। সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটি ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন

শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, স্মার্টফোন ও ইন্টারনেটের যুগে বই পড়া কমে গেছে। বড় হতে হলে বই পড়ার বিকল্প নেই।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩২ বার পড়া হয়েছে

শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, স্মার্টফোন ও ইন্টারনেটের যুগে বই পড়া কমে গেছে। বড় হতে হলে বই পড়ার বিকল্প নেই।

ডেস্ক নিউজ আদালত বার্তা:২৩ ফেব্রুয়ারি ২০২৩।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চড়াখোলায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ইগনেসিয়াস সুশান্ত গমেজ, বিজয় ভিনসেন্ট রিবেরু, হেনরী পেরেরা ও জেমস্ কিরণ রোজারিও এর বর্ণাঢ্য জীবন নিয়ে রচিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গাজীপুরের কালীগঞ্জে চারজন বীর মুক্তিযোদ্ধার স্মরণে রচিত স্মারকগ্রন্থ ও ২১ শে বইমেলা উদ্বোধন করা হয়। স্থানীয় খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের উদ্যোগে বইমেলার আয়োজন করা হয়।

আয়োজকরা বলেন, একুশের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ ও তরুণদের বই পড়তে উদ্বুদ্ধ করতে এ মেলা ভূমিকা রাখবে। মুক্তিযুদ্ধ, কবিতা, ছোট গল্প, উপন্যাসসহ বিভিন্ন বিষয়ে লেখা বই নিয়ে মেলায় ১০টি স্টল বসেছে।

মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান এমপি ও আগরতলা মামলার সাক্ষী ও বীর মুক্তিযোদ্ধা কেবিএম মফিজুর রহমান খান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট